বার্সা-সাফল্যের মূলে রোনালদিনহো!
২০০৮-এ দায়িত্ব নিয়ে গত চার বছরে জিতিয়েছেন ১৩টি শিরোপা! বার্সেলোনাকে বিশ্বের এক নম্বর ক্লাব বানানোর কৃতিত্বটা তাই পেপ গার্দিওলার বরাতেই জোটে বেশি। তবে বার্সার সাবেক ডিফেন্ডার এডমিলসন মনে করেন, রোনালদিনহোর গড়ে দেওয়া ভিতের ওপরই দাঁড়িয়ে আছে আজকের দলটি। সাফল্যের অন্যতম কারিগর হিসেবে তাই এই ব্রাজিলিয়ানকেও স্বীকৃতি দেওয়া উচিত বার্সা-সমর্থকদের।২০০৩ থেকে টানা পাঁচ বছর বার্সায় খেলেছেন রোনালদিনহো। রোনালদো-রাইকার্ড আমলে বার্সা দুটি লিগের পাশাপাশি জেতে চ্যাম্পিয়নস লিগও। রোনালদিনহোর সঙ্গেই বার্সায় খেলা এডমিলসন বলছেন, ‘বার্সায়ও ছিল অনন্য এক খেলোয়াড়। এখানে শেষের দিনগুলোতে ওর কী হয়েছিল জানি না, তবে ও ক্লাবেও এসেছিল জটিল পরিস্থিতিতে। কিন্তু জিতে নিয়েছিল সবকিছু, বদলে দিয়েছিল বার্সার ইতিহাস।’ ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের মত হলো, ‘আজকের বার্সার পেছনে ওর অবদানই ৮০ শতাংশ।’বার্সায় মেসির শুরুর দিনগুলোও দেখেছেন এডমিলসন। মেসি যে আজকের ‘মেসি’ হয়ে উঠবেন, এ ব্যাপারেও কোনো সন্দেহ ছিল না তাঁর, ‘অনুশীলনেই আমরা দেখেছি মান, গতি, বল নিয়ন্ত্রণের দিক দিয়ে ও কতটা ব্যতিক্রমী এক খেলোয়াড়। সে সময় রোনালদিনহো যখন আলো ছড়াচ্ছিল, সেই সময়েও আমরা বুঝতে পেরেছিলাম, মেসি একদিন গ্রেট এক খেলোয়াড় হয়ে উঠবে।’ ওয়েবসাইট।