সাতেও থাকা গেল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান গেমস হকিতে সপ্তম স্থানটাও পেল না হকি দল ছবি:ফাইল ছবি
এশিয়ান গেমস হকিতে সপ্তম স্থানটাও পেল না হকি দল ছবি:ফাইল ছবি

এশিয়ান গেমসে হকিতে সর্বশেষ স্বপ্ন ছিল সপ্তম স্থান। প্রতিপক্ষ ওমানকে হারিয়ে স্থান নির্ধারণী ম্যাচে ৭ নম্বর জায়গাটা নিজেদের করে নেওয়া খুব কঠিনও ছিল না। কিন্তু সেই ওমানের কাছেই ৩-২ গোলে হেরে অষ্টম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।
গত বছর দিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লিগে এই ওমানকেই উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু গত বছরই মালয়েশিয়ার ইপোহতে এশিয়া কাপ হকিতে এই ওমান বাংলাদেশকে হারিয়েছিল ৪-২ গোলে। এবার ইনচন এশিয়াড ইঙ্গিত দিয়ে গেল মধ্যপ্রাচ্যের এ দেশটিও ধীরে ধীরে চলে যাচ্ছে বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে।
ওমানের বিপক্ষে আজ কিন্তু শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। খেলার ১১ মিনিটে পুষ্কর খীসার পেনাল্টি কর্নারের গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও ম্যাচের তৃতীয়ার্ধটি দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে বাংলাদেশের জন্য। এই অর্ধে তিনটি গোল হজম করেই ম্যাচটি ওমানের হাতে তুলে দেন চয়ন-খোরশেদ-তাপস বর্মণরা। তৃতীয়ার্ধের ৩৩, ৩৭ ও ৪৫ মিনিটে তিনটি গোল করে এগিয়ে যায় ওমান। বাংলাদেশের কৃষ্ণকুমার দাস অবশ্য ৩৯ মিনিটে একটি গোল ফিরিয়ে দেন। ম্যাচের শেষ অর্ধ ছিল গোলশূন্য।
ওমানের পক্ষে ৩৩ মিনিটে গোল করেন আহমেদ সা​বিল হাবিব। গোলটি হয় পেনাল্টি কর্নার থেকে। ৩৭ মিনিটে মুসা খালফানের গোলটি ছিল ফিল্ড গোল। ৪৫ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন বাসিম খাতার।