অংশ-৪
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-১
৩০। ‘আল্লাহু হালিমুন’ অর্থ কী?
ক. আল্লাহ তাআলা সর্বশ্রোতা
খ. আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা
গ. আল্লাহ তাআলা সর্বশক্তিমান
ঘ. আল্লাহ তাআলা অতি সহনশীল
উত্তর: ঘ. আল্লাহ তাআলা অতি সহনশীল।
৩১। আমরা অনেক সময় কী করে থাকি?
ক. অপরাধ খ. পাগলামি গ. অভিনয় ঘ. তামাশা
উত্তর: ক. অপরাধ।
৩২। আল্লাহ তাআলা যদি আমাদের অপরাধের জন্য সঙ্গে সঙ্গে শাস্তি দিতেন তাহলে আমাদের অবস্থা কী হতো?
ক. পাগল হয়ে যেতাম
খ. আমরা কেউ বাঁচতে পারতাম না
গ. জান্নাতি হতাম
ঘ. ধনসম্পদের মালিক হতাম
উত্তর: খ. আমরা কেউ বাঁচতে পারতাম না।
৩৩। আল্লাহ তাআলা মানুষের মধ্যে নিচের কোনটি পছন্দ করেন?
ক. চতুরতা খ. বোকামি গ. পাগলামি ঘ. সহনশীলতা
উত্তর: ঘ. সহনশীলতা।
৩৪। ‘আল্লাহ সর্বজ্ঞানী, অতি সহনশীল।’ —এ বাণীটি কার? ক. আল্লাহ তাআলার
খ. মহানবী (সা.)-এর গ. হজরত আলী (রা.)-এর
ঘ. হজরত দাউদ (আ.)-এর
উত্তর: ক. আল্লাহ তাআলার।
৩৫। মহান আল্লাহ তাআলা সবার প্রতি সহনশীল। সুতরাং তোমার দায়িত্ব হলো—
ক. খুশি জীবনযাপন করা খ. ঝগড়াবিবাদ করা
গ. নিজেরা সহনশীল হওয়ার চেষ্টা করা
ঘ. সবার খোঁজখবর নেওয়া
উত্তর: গ. নিজেরা সহনশীল হওয়ার চেষ্টা করা।
৩৬। তোমার এক বন্ধু তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে। এ অবস্থায় তোমার করণীয় কী?
ক. তার প্রতি সহনশীল হব
খ. তার প্রতি বিরূপ ধারণা শোষণ করব
গ. তার শাস্তির ব্যবস্থা করব
ঘ. তার সঙ্গ ত্যাগ করব
উত্তর: ক. তার প্রতি সহনশীল হব।
৩৭। ‘আল্লাহু সামিউন’ অর্থ কী?
ক. আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল
খ. আল্লাহ তাআলা সর্বশক্তিমান
গ. আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা
ঘ. আল্লাহ তাআলা সর্বশ্রোতা
উত্তর: ঘ. আল্লাহ তাআলা সর্বশ্রোতা
৩৮। সর্বশ্রোতা কে?
ক. আল্লাহ তাআলা খ. মহানবী (সা.)
গ. মুমিন বান্দাগণ ঘ. শয়তান
উত্তর: ক. আল্লাহ তাআলা
৩৯। ‘নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন।’—আয়াতটি কোন সূরার?
ক. সূরা লোকমান খ. সূরা আল-নিসা
গ. সূরা আল-বাকারা ঘ. সূরা আল-যুমার
উত্তর: গ. সূরা আল-বাকারা।
শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল