এক বছর পেরোল 'বেশতো'

বেশতোর এক বছর পূর্তি
বেশতোর এক বছর পূর্তি

এক বছর পূর্ণ করল বাংলা ভাষায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘বেশতো’। বর্ষপূর্তি উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস (বেসিস) সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের আয়োজন করেছিল এর উদ্যোক্তারা।
বেশতোর উদ্যোক্তারা জানান, মাত্র এক বছরের মধ্যেই বেশতোর সাইটটি দেশে এবং দেশের বাইরে বাংলা ভাষাভাষী ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে বেশতো ব্যবহার করছেন ৪০ হাজার ব্যবহারকারী।
সাইটটিতে প্রতি মাসে ৩৮ লাখ পেজ ভিউ পায়। ব্যবহারকারী এই সাইটটিতে প্রতি ভিজিটে ১০ থেকে ১৫ মিনিট অবস্থান করেন।
বেশতোর উদ্যেক্তারার জানান, গত এক বছরে বেশতো অনেক ধরনের নতুন বিভাগ এবং সেবা চালু করেছে। এ বছর আগে শুরু করা মাইক্রোব্লগ আর প্রশ্ন সেবা নিয়ে চালু করার পর এতে খবর, শপিং, কৌতুকসহ নতুন ফিচার যুক্ত হয়েছে।
উদ্যোক্তারা দাবি করেন, বেশতো আমাদের দেশীয় সংস্কৃতি ও জীবনযাত্রা তুলে ধরে। ইন্টারনেট সুবিধা বাড়লেও বাংলা কনটেন্টের ঘাটতির কারণে ইন্টারনেটের ব্যবহার এখনও সীমীত। বেশতো বাংলা কনটেন্ট নিয়ে কাজ করছে।
ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে বেশতোর উদ্যোক্তারা জানান, বেশতো নানা রকম নতুন কন্টেন্ট আর সেবা যুক্ত করতে কাজ করছে।
বেশতোর ওয়েবসাইটের লিংক www.beshto.com