প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে তথ্য খোঁজার সময় ব্যবহারকারী সম্পর্কে সন্দেহ হলেই ‘ক্যাপচা’ (বিশেষ ফন্টে লেখা কোড বা ছবির ধাঁধা) সমাধান করতে বাধ্য করে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট। সঠিকভাবে তথ্য বা ছবি শনাক্ত করে ব্যবহারকারীদের প্রমাণ দিতে হয় তিনি রোবট না, মানুষ।
আরও পড়ুন
আইফোন ব্যবহারকারীদের বিরক্তিকর এ পদ্ধতি থেকে মুক্তি দিতে ‘আইওএস ১৬’ অপারেটিং সিস্টেমে স্বয়ংক্রিয় যাচাই সুবিধা যুক্ত করছে অ্যাপল। নতুন এ সুবিধা অ্যাপল আইডিতে থাকা তথ্য কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করবে। ফলে ব্যবহারকারীদের ক্যাপচা সমাধান করতে হবে না।
সূত্র: ম্যাশেবল