গ ণি ত : প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৭৪
ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে লাভ হয়

সঠিক উত্তরটি লেখ অংশ-৯
প্রিয় শিক্ষার্থী, গণিতের ১নং প্রশ্ন থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ। নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৯
১. ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে কী হয়?
ক. লাভ খ. ক্ষতি গ. সঞ্চয় ঘ. প্রবৃদ্ধি। উত্তর: ক. লাভ
২. লাভ বা ক্ষতি কিসের ওপর হিসাব করা হয়?
ক. সঞ্চয়ের ওপর খ. ক্রয়মূল্যের ওপর
গ. বিক্রয়মূল্যের ওপর ঘ. বেতনের ওপর
উত্তর: খ. ক্রয়মূল্যের ওপর
৩. ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তাকে কী বলে?
ক. ক্রয়মূল্য খ. বিক্রয়মূল্য গ. আসল ঘ. লাভ
উত্তর: গ. আসল
৪. শতকরা কী?
ক. দশমিক খ. ভাগ গ. ভগ্নাংশ ঘ. দশমিক ভগ্নাংশ
উত্তর: গ. ভগ্নাংশ
৫. শতকরা ভগ্নাংশের প্রতিক্ষেত্রে হর কত?
ক. ১০ খ. ১০০ গ. ১০০০ ঘ. ১। উত্তর: খ. ১০০
৬. শতকরা শব্দটিকে কী চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়?
ক. খ. % গ. ঘ. = উত্তর: খ. %
৭. শতকরা বা %-কে ভগ্নাংশে প্রকাশ কীভাবে করা হয়?
উত্তর: খ
৮. এর শতকরায় প্রকাশিত রূপ নিচের কোনটি?
ক. ৫০% খ. ৭৫% গ. ১০০% ঘ. ৮০%
উত্তর: খ. ৭৫%
অধ্যায়-১০ (ক)
১. নিচের কোনটি দৈর্ঘ্য পরিমাপের মূল একক?
ক. মিটার খ. সে.মি. গ. লিটার ঘ. গ্রাম
উত্তর: ক. মিটার
২. কিলোমিটার মূল একক মিটারের কত গুণ?
ক. দশ খ. হাজার গ. শত ঘ. দশ হাজার
উত্তর: খ. হাজার
৩. ওজন পরিমাপের মূল একক নিচের কোনটি?
ক. মিটার খ. লিটার গ. গ্রাম ঘ. কিলোগ্রাম
উত্তর: গ. গ্রাম
৪. ১ মিটার ৫০ সে.মি. ১০০ মিলিমিটারকে মিলিমিটারে প্রকাশিত রূপ নিচের কোনটি?
ক. ১৫০০ মি.মি. খ. ১৫৫০ মি.মি.
গ. ১৬০০ মি.মি. ঘ. ১৬৫০ মি.মি.
উত্তর: ঘ. ১৬০০ মি.মি.
৫. ২ কিলোমিটার ৫০ মিটারকে সেন্টিমিটারে প্রকাশিত রূপ নিচের কোনটি?
ক. ২০০৫০ সে.মি. খ. ২৫০০০ সে.মি.
গ. ২০৫০ সে.মি. ঘ. ২০৫০০০ সে.মি.
উত্তর: ঘ. ২০৫০০০ সে.মি.
৬. ৯৪৫০০০ মিলিগ্রাম = কত গ্রাম?
ক. ৯৪.৫ গ্রাম খ. ৯৪৫ গ্রাম গ. ৯.৪৫ গ্রাম ঘ. ৯৪৫০ গ্রাম
উত্তর: খ. ৯৪৫ গ্রাম
৭. ১ মণ = কত সের?
ক. ৪২.৮ সের খ. ৪০ সের গ. ৩৭.৩২ সের ঘ. ৪০ কেজি
উত্তর: খ. ৪০ সের
অধ্যায়-১০ (খ)
১. একটি ক্ষেত্র এবং এ ক্ষেত্রের পরিমাপই এর—
ক. ক্ষেত্রফল খ. পরিসীমা গ. কর্ণ ঘ. ব্যাস
উত্তর: ক. ক্ষেত্রফল
২. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = কী?
ক. ১/২ কর্ণদ্বয়ের গুণফল খ. ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
গ. (দৈর্ঘ্য)২ ঘ. দৈর্ঘ্য প্রস্থ। উত্তর: ঘ. দৈর্ঘ্য প্রস্থ
৩. ত্রিভুজের ক্ষেত্রফল = ?
ক. ১/২ ভূমি উচ্চতা খ. ২ ভূমি উচ্চতা
গ. ১/২ পরিসীমা ঘ. ২ পরিসীমা
উত্তর: ক. ১/২ ভূমি উচ্চতা
৪. একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যখন এর ভূমি ৫০ মিটার ও উচ্চতা ৪০ মিটার হবে?
ক. ১৫০০ বর্গ মি. খ. ২০০০ বর্গ কি.
গ. ১০০০ বর্গ মি. ঘ. ২০০০ বর্গ মি.
উত্তর: গ. ১০০০ বর্গ মি.
৫. বর্গের ক্ষেত্রফল = ?
ক. (দৈর্ঘ্য)২ খ. ২ বর্গদ্বয়ের গুণফল
গ. দৈর্ঘ্য প্রস্থ ঘ. ভূমি উচ্চতা
উত্তর: ক. (দৈর্ঘ্য)২।
শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা