বিরাম চিহ্ন অংশ-১১
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
২৮.
মামা বললেন হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় গড়ে উঠেছিল সুন্দর পোড়ামাটির ফলকের কাজ এর অন্য নাম টেরাকোটা বাংলার অনেক পুরোনো শিল্প এই টেরাকোটা নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা শালবন বিহার মহাস্থানগড় পাহাড়পুর বৌদ্ধ ও স্তূপ ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে।
উত্তর: মামা বললেন—হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় গড়ে উঠেছিল সুন্দর পোড়ামাটির ফলকের কাজ। এর অন্য নাম টেরাকোটা। বাংলার অনেক পুরোনো শিল্প এই টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধ ও স্তূপ ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে।
২৯.
খুব মজা হলো মামা বললেন তোমাদের কাল কুমোর পাড়ায় নিয়ে যাব পরদিন আমরা দেখতে পেলাম কুমোর পাড়া আনন্দপুর গ্রামের উত্তর দিকে আট-দশ ঘর বসতবাড়ি এই নিয়ে কুমোর পাড়া এখানে সবাই ব্যস্ত কেউ মাটির তাল চাক করে সাজিয়ে রাখছে কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছে।
উত্তর: খুব মজা হলো। মামা বললেন, তোমাদের কাল কুমোর পাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা দেখতে পেলাম কুমোর পাড়া। আনন্দপুর গ্রামের উত্তর দিকে আট-দশ ঘর বসতবাড়ি। এই নিয়ে কুমোর পাড়া। এখানে সবাই ব্যস্ত। কেউ মাটির তাল চাক করে সাজিয়ে রাখছে। কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছে।
৩০.
এগুলো আমাদের ঐতিহ্য আমাদের গর্ব এ দেশের মানুষের মন যে শিল্পীর মন এগুলো তার পরিচয় বহন করে তোমরা জানো কিছুকাল আগে নরসিংদীর উয়ারী বটেশ্বরে পাওয়া গেছে প্রায় হাজার বছর আগের সভ্যতার নিদর্শন মাটি খুঁড়ে পাওয়া গেছে নানা ধরনের সুন্দর মাটির পাত্র আর ফলক।
উত্তর: এগুলো আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। এ দেশের মানুষের মন যে শিল্পীর মন, এগুলো তার পরিচয় বহন করে। তোমরা জানো, কিছুকাল আগে নরসিংদীর উয়ারী বটেশ্বরে পাওয়া গেছে প্রায় হাজার বছর আগের সভ্যতার নিদর্শন। মাটি খুঁড়ে পাওয়া গেছে নানা ধরনের সুন্দর মাটির পাত্র আর ফলক।
সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল