পুরুষ অন্য নারীর দিকে তাকান যে কারণে

পুরুষ অন্য নারীর দিকে তাকান যে কারণে
পুরুষ অন্য নারীর দিকে তাকান যে কারণে

রাস্তায় চলছেন, সঙ্গে স্ত্রী। হঠাত্ পাশ দিয়ে যাচ্ছেন অপরিচিত কোনো নারী। তাঁর দিকে তাকানো থেকে নিজেকে বিরত রাখতে পারলেন না। বিষয়টি টের পেয়ে স্ত্রী তেলেবেগুনে জ্বলে আগুন। স্ত্রীকে কী বলে ঠান্ডা করবেন তখন?এ ধরনের সমস্যায় পড়া স্বামীদের জন্য একটা অজুহাতের উপলক্ষ এনে দিয়েছেন বিজ্ঞানীরা। এখন থেকে স্বামীরা বলতে পারবেন, এই চারিত্রিক বৈশিষ্ট্য তাঁরা বিবর্তন প্রক্রিয়ায় পেয়েছেন।গবেষকেরা বলছেন, পুরুষেরা অপরিচিত নারীর প্রতি বেশি আকৃষ্ট হন আর নারীরা পরিচিত পুরুষের প্রতি। আমাদের পূর্বপুরুষেরা যত বেশি সম্ভব নারীর সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন। অন্যদিকে নারীরা এমন কোনো নির্ভরযোগ্য সঙ্গী নির্বাচনের চেষ্টা করতেন, যিনি তাঁদের সন্তান-সন্ততির ভার নিতে পারবেন। এ কারণে তাঁরা অপরিচিত কারোর চেয়ে পরিচিত পুরুষকে বেছে নিতেন। গবেষণাটি করেছে ইউনিভার্সিটি অব স্টার্লিংয়ের একদল গবেষক। প্রধান গবেষক অ্যান্টনি লিটল বলেন, প্রকৃতপক্ষে পুরুষেরা আগে থেকে দেখা নারী মুখকে কম পছন্দ করেন। স্বল্প সময়ের সম্পর্কের জন্য তাঁরা পরিচিত নারীকে কম আকর্ষণীয় মনে করেন। তাঁরা পরিচিত নারীকে অধিকতর বিশ্বাসযোগ্য ভাবেন, তবে কম যৌন আবেদনময়ী মনে করেন। গবেষণা প্রবন্ধটি আর্কাইভস অব সেক্সুয়াল বিহেভিয়ার নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণার একদল অংশগ্রহণকারীকে কিছু পরিচিত মুখের ও কিছু অপরিচিত মুখের ছবি দেখতে দেওয়া হয়। এরপর মুখগুলো কতটা আকর্ষণীয় সেই হিসেবে নম্বর দিতে বলা হয়। পাশাপাশি তাঁদের কাছে ছবির মুখগুলোকে দীর্ঘ মেয়াদে না স্বল্প মেয়াদের সঙ্গী বানাবেন এটাও জানতে চাওয়া হয়। দ্য টেলিগ্রাফ।