শূন্যস্থান পূরণ n
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ৮ ও ৯ নম্বর অধ্যায় থেকে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-৮
২১. সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল এক একটি সমাবেশ, তাকে বলে —।
উত্তর: গ্যালাক্সি।
২২. দীর্ঘদিন মানুষের কাছে কোনো — যন্ত্র ছিল না।
উত্তর: বৈজ্ঞানিক।
২৩. সূর্যকে কেন্দ্র করেই পৃথিবী নানা — লাভ করে।
উত্তর: গতি।
২৪. সূর্যে প্রধানত — ও — গ্যাস আছে।
উত্তর: হাইড্রোজেন ও হিলিয়াম।
২৫. চাঁদ আসলে পৃথিবীর মতো কঠিন এক —।
উত্তর: গোলক।
২৬. চাঁদের আয়তন পৃথিবীর — ভাগের এক ভাগ।
উত্তর: পঞ্চাশ।
২৭. সূর্যের আলো চাঁদের উপর — হয়ে আমাদের কাছে পৌঁছে।
উত্তর: প্রতিফলিত।
২৮. প্রাচীনকালে মনে করা হতো পৃথিবী —।
উত্তর: স্থির।
২৯. সূর্যের আলো একসঙ্গে চাঁদের — আলোকিত করে।
উত্তর: অর্ধেকটা।
৩০. চাঁদ ঘুরতে ঘুরতে এক সময়, পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে, তখন — হয়।
উত্তর: অমাবস্যা।
অধ্যায়-৯
১. অন্য সব প্রাণী থেকে মানুষের — ভিন্ন।
উত্তর: জীবনধারা।
২. মানুষ পাথর ঘষে অস্ত্র বানিয়েছে — বছর আগে।
উত্তর: ২০ লাখ।
৩. আগুন জ্বালানো ও আগুন নিয়ন্ত্রণ শিখেছে — হাজার বছর আগে।
উত্তর: ৫০।
৪. — সঙ্গে প্রযুক্তি বদলে যাচ্ছে ও বিকশিত হচ্ছে।
উত্তর: সময়ের।
৫. আধুনিক সভ্যতায় — মেনে চলা খুব জরুরি।
উত্তর: সময়।
৬. প্রয়োজনবোধ হলো উদ্ভাবনের —।
উত্তর: উত্স।
৭. জ্বর হলে — দিয়ে তাপমাত্রা মাপ।
উত্তর: থার্মোমিটার।
৮. আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় হলো —।
উত্তর: তথ্যপ্রযুক্তি।
৯. বিজ্ঞান ও প্রযুক্তি গভীরভাবে —।
উত্তর: সম্পর্কিত।
১০. বিজ্ঞানের ভিত্তি ছিল —।
উত্তর: অনুসন্ধিত্সা।
১১. কোনো পূর্ব — নিয়ে উদ্ভাবন সম্ভব ছিল না।
উত্তর: পরিকল্পনা।
১২. বিজ্ঞানের কাজ হলো প্রকৃতির নিয়ম — করা।
উত্তর: আবিষ্কার।
১৩. বিজ্ঞানের অগ্রগতি — উপরে নির্ভরশীল।
উত্তর: প্রযুক্তির।
১৪. প্রযুক্তি — সভ্যতার মতোই পুরানো।
উত্তর: মানব।
১৫. ১৭০০ সাল পর্যন্ত — প্রযুক্তির অগ্রগতি ছিল খুব ধীরগতির।
উত্তর: কৃষি।
১৬. কৃষি প্রযুক্তির দ্বিতীয় যুগটি হলো — সার ব্যবহারের।
উত্তর: রাসায়নিক।
১৭. রাসায়নিক সার দিয়ে — জমিকে উর্বর করা সম্ভব।
উত্তর: অনুর্বর।
১৮. কৃষি প্রযুক্তির একটি হলো — ইঞ্জিনিয়ারিং।
উত্তর: জেনেটিক।
মো আবু সুফিয়ান, সহকারী শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল