প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬০

মাসুক হেলাল
মাসুক হেলাল

সঠিক উত্তর  অংশ-২০
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। অনুচ্ছেদটি পড়ে উত্তর লিখতে হবে।

দুই তীরে
আমি ভালোবাসি আমার/ নদীর বালুচর
শরত্কাল যে নির্জনে/ চখাচখির ঘর।
১. চখাচখি কোথায় ঘর বাঁধে?
ক. নদীর জলে খ. বনজঙ্গলে গ. মাটির নিচে ঘ. নদীর বালুচরে
উত্তর: ঘ. নদীর বালুচরে।
২. চখাচখি কখন ঘর বাঁধে?
ক. বর্ষায় খ. শরত্কালে গ. শীতে ঘ. গ্রীষ্মে
উত্তর: ঘ. শরত্কালে।

৩. শরত্কালে বালুচরে কে ঘর বাঁধে?
ক. চখাচখি খ. বুলবুলি-টিয়া গ. ভবঘুরে দল ঘ. ময়না মাঝির বউ
উত্তর: চখাচখি
৪. ‘চখাচখি’ কী?
ক. পাখি খ. চালাক বক গ. পাতিহাঁস ঘ. হাঁসজাতীয় পাখি
উত্তর: ঘ. হাঁসজাতীয় পাখি।
৫. যেথায় ফুটে কাশ তটের চারিপাশ। এখানে কাশ মানে কী?
ক. কাশি খ. কাঠ গ. এক ধরনের বন ঘ. ফুল
উত্তর: গ. এক ধরনের বন।
৬. ‘ডিঙি’ শব্দের অর্থ কী?
ক. বাঁশি খ. গাড়ি গ. একধরনের নৌকা ঘ. একধরনের কাঠি
উত্তর: গ. একধরনের নৌকা।
৭. ‘বেণুবন’ শব্দের অর্থ কী?
ক. আম বাগান খ. বেল বাগান গ. বাঁশ বাগান ঘ. বরই বাগান
উত্তর: গ. বাঁশ বাগান।
৮. ‘দুই ধারে তার বেণুবনের শাখায় গলাগলি।’—এর মানে কী?
ক. দুই তীরের মানুষের মধ্যে বন্ধন তৈরি
খ. দুই তীরের মানুষের মধ্যে দূরত্ব তৈরি
গ. দুই তীরে একই রকম ঘ. নদীর দুই তীরে দুই ধরনের জীবনযাপন
উত্তর: ক. দুই তীরের মানুষের মধ্যে বন্ধন তৈরি।
৯. ‘তট’ শব্দের অর্থ কী?
ক. বালুচর খ. নদীর তীর গ. সমভূমি ঘ. পাহাড়ি পথরেখা
উত্তর: খ. নদীর তীর।
১০. নিচের কোনটি ব্যতিক্রম?
ক. আচ্ছাদন খ. ঢাকনি গ. মোড়ানো ঘ. ছাউনি
উত্তর: গ. মোড়ানো
১১. কোন দিনে বিদেশি হাঁসের বসবাস দেখা যায়?
ক. বর্ষা দিনে খ. গরমের দিনে গ. শীতের দিনে ঘ. হেমন্ত কালে
উত্তর: গ. শীতের দিনে।
১২. শীতের সময় বিদেশি কোন পাখি নদীতীরে ভিড় করে?
ক. বিদেশি হাঁস খ. বনমোরগ গ. গাঙচিল ঘ. শঙ্খচিল
উত্তর: ক. বিদেশি হাঁস।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল