বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়বে

কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়বে
কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়বে

সঠিক প্রশ্নোত্তর  অংশ-২৭
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-১২
১৪. বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সমুদ্রের জলে ডুবে যেতে পারে কোনটি বাড়তে থাকলে?
ক. তাপমাত্রা খ. আর্দ্রতা
গ. পানির উচ্চতা ঘ. গ. সমুদ্রের উচ্চতা
উত্তর: ক. তাপমাত্রা
১৫. গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশে কোনটি ঘটতে পারে?
ক. উপকূলীয় অঞ্চল সমুদ্রের পানিতে তলিয়ে যেতে পারে
খ. বেশি বেশি ভূমিকম্প হতে পারে
গ. কৃষি উৎপাদন কমে যেতে পারে

ঘ. খরা দেখা দিতে পারে।
উত্তর: ক. উপকূলীয় অঞ্চল সমুদ্রের পানিতে তলিয়ে যেতে পারে ।
১৬. বাংলাদেশে ঘন ঘন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হওয়ার কারণ কী?
ক. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি খ. তাপমাত্রা বৃদ্ধি
গ. আর্দ্রতা বৃদ্ধি ঘ. ক ও খ।
উত্তর: খ. তাপমাত্রা বৃদ্ধি
১৭. মেরু অঞ্চলের ও পর্বতের চূড়ার বরফ গলে গিয়ে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কেন?
ক. তাপমাত্রা বৃদ্ধি খ. আর্দ্রতা বৃদ্ধি
গ. অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি ঘ. নাইট্রোজেন গ্যাস বৃদ্ধি।
উত্তর: ক. তাপমাত্রা বৃদ্ধি
১৮. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়লে কী হবে?
ক. গাছ বাড়বে খ. তাপমাত্রা বৃদ্ধি পাবে
গ. বৃষ্টিপাত হবে ঘ. অক্সিজেন বাড়বে
উত্তর: খ. তাপমাত্রা বৃদ্ধি পাবে
১৯. উপকূলীয় অঞ্চলে নোনা পানি প্রবেশের কারণে কোনটি হতে পারে?
ক. জমি উর্বর খ. জমি লবণাক্ত
গ. জমিতে ফসল বৃদ্ধি ঘ. লবন উৎপাদন বেশি
উত্তর: খ. জমি লবণাক্ত।
২০. বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন রোধ করার উপায় কী?
ক. কার্বন ডাই-অক্সাইড গ্যাসের নিঃসরণ কমানো
খ. নাইট্রোজেনের নিঃসরণ কমানো
গ. সালফার ডাইঅক্সাইড গ্যাসের নিঃসরণ কমানো
ঘ. অর্গানের নিঃসরণ কমানো।
উত্তর: ক. কার্বন ডাই-অক্সাইড গ্যাসের নিঃসরণ কমানো।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল