বিবাহিতের ডায়েরি থেকে
বিয়ের চিরন্তন সত্য
* তিনটি ঘটনা সাক্ষী ছাড়া অসম্পূর্ণ—অপরাধ, দুর্ঘটনা ও বিয়ে।
* ভালোবাসা একটা দীর্ঘ, মধুর স্বপ্ন; আর বিয়েটা সকালবেলার কর্কশ অ্যালার্ম।
* বিয়ে ডিভোর্সের প্রধান কারণ।
* রাস্তায় দুজন হাত ধরে চলার নাম ভালোবাসা। আর রাস্তায় থাকব কি থাকব না, সেটা নিয়ে বিতর্ক করাই বিয়ে।
* রেস্তোরাঁয় খাওয়াদাওয়াই ভালোবাসা, আর বাসায় রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে যাওয়া দাম্পত্য জীবন।
* ওপরের কঠিন সত্যগুলো পড়ে যদি হাসি পায়, তাহলে আপনার খুব শিগগির বিয়ের সম্ভাবনা আছে।
বিয়েসংক্রান্ত পরামর্শ
* বিয়ের আগে চোখ-কান খোলা রাখুন। কারণ, বিয়ের পর সেগুলো আপনাআপনিই বন্ধ হয়ে যাবে।
* ভুল কাজ করে ক্ষমা চাওয়ার চেয়ে স্ত্রীর অনুমতি নিয়ে কাজ করুন, জীবনে শান্তি বজায় থাকবে।
* যদি সারা জীবনের জন্য স্ত্রীর জন্মদিন মনে রাখতে চান, তাহলে প্রথমবার ভুলে যাওয়ার ভান করুন।
বিয়ে-বিষয়ক তথ্য
* সংবাদে প্রকাশ, এ বছর ৪ লাখ ১৫ হাজার ২৩৭ জন মানুষ বিয়ে করেছেন। প্রশ্ন হচ্ছে, সংখ্যাটি বিজোড় হলো কেন?
* পরিসংখ্যান বলে, বিবাহিত ব্যক্তিরা অবিবাহিত ব্যক্তিদের চেয়ে বেশি দিন বাঁচে। আবার পরিসংখ্যান বলে, অবিবাহিত ব্যক্তিদের চেয়ে বিবাহিত ব্যক্তিদের বাঁচার ইচ্ছাশক্তি কম থাকে।
* অর্থের জন্য বিয়ে করবেন না। অর্থ ধার করলেই পাওয়া যায়।
বিয়ের পরের আত্মোপলব্ধি
* আচ্ছা, বিয়ের আগে যেন আমি কী করতাম? ও হ্যাঁ, মনে পড়েছে, যা ইচ্ছে তা-ই।
* আমরা স্বামী-স্ত্রী ২০ বছর সুখেই ছিলাম। এরপরেই আমরা একে-অপরের দেখা পেলাম!
* জীবনে দুবার আমি আমার স্ত্রীকে বুঝতে পারিনি—বিয়ের আগে এবং বিয়ের পরে।
* আমার সাবেক প্রেমিকা আমাকে খুদে বার্তা পাঠিয়েছে, ‘তুমি কি আমার মোবাইল নম্বরটি মুছে ফেলবে?’ আমি উত্তরে লিখেছি, ‘আপনি কে?’
* সোফায় বসে ঘনিষ্ঠ হয়ে গল্প করা ভালোবাসা, আর বিয়ের পর ঝগড়া করে একজনের রাতের ঘুমের জায়গা হচ্ছে সোফা।
* স্বামীরা কিন্তু ভালো নাবিক! ঝগড়ার সময় তাঁরা যা-ই বলুন না কেন, ঝগড়া ভিন্ন দিকে মোড় নেবেই।
* আমার প্রথম বিয়েবার্ষিকীর সময় স্ত্রীকে বললাম, ‘তুমি কোথাও ঘুরতে যেতে চাও?’ তার উত্তর, ‘তুমি যেখানে কোনো দিনও যাওনি, সেখানে!’ আমার উত্তর, ‘তো রান্নাঘরে?’
* আমার স্ত্রীর সবকিছুই পছন্দ করি আমি। তার শ্বশুরবাড়িতেই তো আমার জন্ম!
* জীবনে আসলে সুখই সবকিছু নয়, তাই সবারই বিয়ে
করা উচিত।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান ও আসফিদুল হক