মাইজিপি অ্যাপ আনল গ্রামীণফোন

মাইজিপি অ্যাপ
মাইজিপি অ্যাপ

গ্রামীণফোন আনল বিশেষ ডিজিটাল সেবা মাইজিপি অ্যাপ সার্ভিস। গ্রামীণফোনের গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে রিচার্জ, বিল পেমেন্ট, এফএনএফ, ইন্টারনেট প্যাকসহ নানা সুবিধা পাবেন। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠানে এই অ্যাপ সার্ভিসের সূচনা করা হয়।
অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগলের প্লে স্টোরে বিনা মূল্যে মুঠোফোন’ MyGP' অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
যেকোনো গ্রামীণফোনের গ্রাহক অ্যাপটি ডাউনলোড করলেই ৫০ মেগাবাইট ইন্টারনেট ফ্রী পাবেন। গ্রাহকের হালনাগাদ বিল, ব্যবহারের পরিমাণ, অবশিষ্ট ডন্টারনেট ডাটা, কলরেট, স্টার স্ট্যাটাস, এবং অফার সম্পর্কিত যাবতীয় তথ্য প্রদর্শিত হবে মাইজিপি অ্যাপের ড্যাশবোর্ডে।
গ্রামীণফোনের প্রধান বিপনন কর্মকর্তা ইয়াসির আজমান গণমাধ্যমকর্মীদের বলেন, গ্রাহকদের ওয়ান-স্টপ সল্যুশন দেওয়াই মাইজিপি অ্যাপের মূল উদ্দেশ্য।