শিক্ষার প্রধান অঙ্গ সাহিত্যচর্চা: বা ং লা ১ ম প ত্র

মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

বহুনির্বাচনি প্রশ্ন  গদ্য: অংশ-৬

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

বইপড়া

২০। কিসের দ্বারা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুইই দূর করতে পারি?

ক. শিক্ষা খ. সাহিত্যচর্চা গ. উপাসনা ঘ. খেলাধুলা

উত্তর: ক. শিক্ষা

২১। ‘বইপড়া’ প্রবন্ধে লেখকের মতে দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, কিন্তু সাহিত্যের চর্চা কোথায় হওয়া উচিত?

ক. কলেজে খ. লাইব্রেরিতে গ. স্কুলে ঘ. জাদুঘরে

উত্তর: খ. লাইব্রেরিতে

২২। যে জাতি যত নিরানন্দ, সে জাতি তত কী?

ক. দুর্বল খ. নিষ্প্রাণ গ. অবহেলিত ঘ. নির্জীব

উত্তর: ঘ. নির্জীব

২৩। শিক্ষার প্রধান অঙ্গ কী?

ক. ব্যায়াম খ. বইপড়া গ. সাহিত্যচর্চা ঘ. সাহিত্যচর্চা না করা

উত্তর: গ. সাহিত্যচর্চা

২৪। ‘এ আশা সম্ভবত দুরাশা’—কোন আশা?

ক. শিক্ষা-দীক্ষায় উন্নত হওয়ার জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা করা

খ. শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই-ই দূর করবে গ. সুশিক্ষিত হয়ে সুন্দর জীবন যাপন করা

ঘ. সুশিক্ষিত জাতি গড়ে তোলা

উত্তর: খ. শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই-ই দূর করবে

২৫। প্রমথ চৌধুরীর মতে, আমাদের স্কুল-কলেজ কিসের সুযোগ দেয় না?

ক. শিক্ষিত হওয়ার খ. প্রতিষ্ঠিত হওয়ার

গ. পরীক্ষায় পাসের ঘ. স্বশিক্ষিত হওয়ার

উত্তর: ঘ. স্বশিক্ষিত হওয়ার

২৬। সাহিত্যচর্চা যে শিক্ষার সর্বপ্রথম অঙ্গ, লোকে তা সন্দেহ করে কেন?

ক. তা অর্থহীন খ. তাতে পয়সা নেই

গ. ফল হাতে হাতে পাওয়া যায় না বলে

ঘ. সাহিত্যের প্রতি আমাদের কোনো অনুরাগ নেই বলে

উত্তর: গ. ফল হাতে হাতে পাওয়া যায় না বলে

২৭। কোন সাধনা শিষ্যকে নিজে করতে হয়?

ক. কর্মের খ. বিদ্যার গ. ধর্মের ঘ. জ্ঞানের।  উত্তর: খ. বিদ্যার

২৮। কাব্যামৃতে আমাদের অরুচি ধরার কারণ কী?

ক. সাহিত্যচর্চার অভাব খ. ব্যবস্থাপনার অভাব

গ. শিক্ষার দোষ ঘ. বই পড়ার অভাব

উত্তর: খ. ব্যবস্থাপনার অভাব

২৯। ‘বইপড়া’ প্রবন্ধের মূল বক্তব্য কী?

ক. আমাদের দেশের ভুল শিক্ষাপদ্ধতির ব্যাখ্যা

খ. সাহিত্যচর্চার জন্য জাতির প্রতি গুরুত্বারোপ

গ. বই কেনার প্রতি উদ্বুদ্ধ করা ঘ. জ্ঞানার্জনের উপদেশ

উত্তর: ঘ. জ্ঞানার্জনের উপদেশ

৩০। লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপরে স্থান দেওয়ার কারণ—

ক. বিজ্ঞানচর্চার জন্য খ. ধর্মীয় চর্চায় জ্ঞানার্জনের জন্য

গ. পরীক্ষার ফল ভালো না করানোর জন্য

ঘ. স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য

উত্তর: ঘ. স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য

৩১। ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়’—এ উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে?

ক. রোগব্যাধি সম্পর্কে খ. আমাদের শিক্ষা-সম্পর্কিত দৃষ্টিভঙ্গি

গ. কুঅভ্যাস সম্পর্কে ঘ. অশিক্ষা ও কুসংস্কার

উত্তর: খ. আমাদের শিক্ষা-সম্পর্কিত দৃষ্টিভঙ্গি

৩৩। সাহিত্যচর্চা শিক্ষার ক্ষেত্রে কী ভূমিকা রাখে?

ক. শিক্ষার প্রসার ঘটায় খ. শিক্ষার ক্ষেত্র সৃষ্টি করে

গ. শিক্ষার গুরুত্ব সৃষ্টি করে

ঘ. শিক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে

উত্তর: ঘ. শিক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে

৩৪। আজকের মানুষ শিক্ষাকে কোন দৃষ্টিতে দেখেন?

ক. ভালো দৃষ্টিতে খ. চাকরি লাভের পথ হিসেবে

গ. জ্ঞানার্জনের পথ হিসেবে ঘ. খারাপ দৃষ্টিতে

উত্তর: খ. চাকরি লাভের পথ হিসেবে

৩৫। সাহিত্যচর্চা কেন আবশ্যক বলে লেখক মনে করেন?

ক. মানসিক উৎকর্ষের জন্য খ. জ্ঞানের জন্য

গ. কর্মের জন্য ঘ. জাতির জন্য

উত্তর: ক. মানসিক উৎকর্ষের জন্য।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল