২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬৬
শিক্ষা মানুষের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনা জাগ্রত করে: বা ং লা ১ ম প ত্র

বহুনির্বাচনি প্রশ্ন গদ্য: অংশ-১৮
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
শিক্ষা ও মনুষ্যত্ব
১৮। শিক্ষার অপ্রয়োজনের দিক মানুষকে কী করতে শেখায়?
ক.অন্ন-বস্ত্রের সংস্থান খ. মনুষ্যত্বকে আবিষ্কার
গ. জীবনকে উপভোগ ঘ. অর্থ চিন্তা
উত্তর: গ. জীবনকে উপভোগ
১৯। কিসের ফলে মানুষ উপলব্ধি করতে শেখে ‘লোভে পাপ, পাপে মৃত্যু’?
ক. জ্ঞানার্জনের ফলে খ. বিপদগ্রস্ত হওয়ার ফলে
গ. শিক্ষা-দীক্ষার ফলে ঘ. লোভ করার ফলে
উত্তর: গ. শিক্ষা-দীক্ষার ফলে
২০। শিক্ষা মানুষের কোনটি জাগ্রত করে?
ক. উদার মনোভাব খ. ব্যক্তিসত্তা
গ. অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনা ঘ. সচেতনতা ও মূল্যবোধ
উত্তর: গ. অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনা
২১। মোতাহার হোসেন চৌধুরীর কল্পিত ঘরের কোন তলার সঙ্গে মানবসত্তার সাদৃশ্য?
ক. নিচতলা খ. দোতলা গ. তিনতলা ঘ. চারতলা
উত্তর: খ. দোতলা
২২। মোতাহার হোসেন চৌধুরী মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. নিচুতলা ঘরের সঙ্গে খ. দোতলা ঘরের সঙ্গে
গ. প্রবহমান নদীর সঙ্গে ঘ. বৃক্ষের সঙ্গে
উত্তর: খ. দোতলা ঘরের সঙ্গে
২৩। যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না, সেখানে কী নেই? ক. জ্ঞান খ. মূল্যবোধ গ. শিক্ষা ঘ. জনমত
উত্তর: গ. শিক্ষা
২৪। মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না যদি না...?
ক. মানুষ অর্থচিন্তা থেকে মুক্তি পায় খ. মানুষ সুশিক্ষিত হয়
গ. মানুষ স্বাধীন হয় ঘ. মানুষ ইতিহাস সচেতন হয়।
উত্তর: ক. মানুষ অর্থচিন্তা থেকে মুক্তি পায়
২৫। ‘অন্ন-বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়’—এ বোধটি কিসের পরিচায়ক?
ক. মূল্যবোধের খ. স্বাধীনতার গ. মনুষ্যত্বের ঘ. জীবন সাধনার
উত্তর: গ. মনুষ্যত্বের
২৬. মোতাহার হোসেন চৌধুরী জীবসত্তাকে ঘরের কয় তলার সঙ্গে তুলনা করেছেন?
ক. নিচতলা খ. দোতলা গ. তিনতলা ঘ. চারতলা
উত্তর: ক. নিচতলা
২৭. মানব উন্নয়নে ‘নিচ থেকে ঠেলা’ বলতে বোঝায়—?
ক. অন্ন-বস্ত্রের ব্যবস্থা করা খ. সুশিক্ষার ব্যবস্থা করা
গ. সুশৃঙ্খল সমাজব্যবস্থা নিশ্চিত করা ঘ. জীবিকা অর্জন
উত্তর: গ. সুশৃঙ্খল সমাজব্যবস্থা নিশ্চিত করা
২৮. শিক্ষা আমাদের কী শেখায়?
ক. জীবনকে উদার করতে খ. জীবনকে উপভোগ করতে
গ. কঠোর হতে ঘ. নিজের স্বার্থ রক্ষা না করতে
উত্তর: খ. জীবনকে উপভোগ করতে
২৯. জীবসত্তাকে টিকিয়ে রাখতে প্রয়োজন কোনটি?
ক. শিক্ষা খ. অন্ন-বস্ত্র গ. সংস্কৃতি চর্চা ঘ. জীবন সাধনা
উত্তর: খ. অন্ন-বস্ত্র
৩০. ‘লেফাফা দুরস্তি আর শিক্ষা এক জিনিস নয়’—এই লেফাফা দুরস্তি কী?
ক. বিদ্যা জাহির করার প্রবণতা খ. অল্প বিদ্যার ভয়ংকরতা
গ. বাইরে ঠিকঠাক ভেতরে ফাঁকা ঘ. ভালো সেজে প্রতারণা
উত্তর: গ. বাইরে ঠিকঠাক ভেতরে ফাঁকা
৩১. ‘কারারুদ্ধ আহার-তৃপ্ত মানুষের মূল্য কতটুকু’—এই মানুষ কারা?
ক. যারা অর্থ সাধনায় ব্যস্ত খ. যারা আত্মস্বার্থে নিয়োজিত
গ. যারা জীবন সাধনায় ব্যস্ত
ঘ. যারা জীবসত্তার লালনে ব্যস্ত
উত্তর: ক. যারা অর্থ সাধনায় ব্যস্ত
৩২. মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে কে?
ক. শিক্ষা খ. মনুষ্যত্ব গ. মই ঘ. ক্রমাগত অনুশীলন
উত্তর: ক. শিক্ষা
৩৩. ‘বই পড়া’ এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের মধ্যে ভাবগত ঐক্য কোনটি?
i. অর্থলিপ্সা বিবেককে ধ্বংস করে ii. সুশিক্ষা আত্মার মুক্তি দান করে iii. অন্ন-বস্ত্রের সমাধান মূল্যবোধের পূর্বশর্ত নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
উত্তর: গ. i ও ii.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা