সমাজ বিজ্ঞান
অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের ৩য় অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। Dictionary of Anthropology গ্রন্থের লেখক কে?
ক. নাজমুল করিম
খ. ই বি টেইলর
গ. অগবার্ন ঘ. মরগান
উত্তর: খ. ই বি টেইলর
২। প্রাচীন প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
উত্তর: খ. তিন ভাগে
৩। প্রাচীন প্রস্তর যুগের অবসান ঘটে খ্রিষ্টপূর্ব কত অব্দে?
ক. ৫০ হাজার খ. ৩০ হাজার
গ. ২০ হাজার ঘ. ১০ হাজার
উত্তর: ঘ. ১০ হাজার
৪। আগুনের আবিষ্কার হয় কোন যুগে?
ক. প্রাচীন প্রস্তর যুগে খ. নব্য প্রস্তর যুগে গ. লৌহ যুগে ঘ. ব্রোঞ্জ যুগে
উত্তর: ক. প্রাচীন প্রস্তর যুগে
৫। ব্যক্তিগত সম্পত্তির সূচনা ঘটে?
ক. প্রাচীন প্রস্তর যুগে খ. নব্য প্রস্তর যুগে গ. ব্রোঞ্জ যুগে ঘ. লৌহ যুগে
উত্তর: খ. নব্য প্রস্তর যুগে
৬। মেসোপটেমিয়ায় ব্রোঞ্জ যুগের সূচনা ঘটে খ্রিষ্টপূর্ব কত অব্দে?
ক. খ্রিষ্টপূর্ব চার হাজার অব্দে
খ. খ্রিষ্টপূর্ব পাঁচ হাজার অব্দে
গ. খ্রিষ্টপূর্ব ছয় হাজার অব্দে
ঘ. খ্রিষ্টপূর্ব আট হাজার অব্দে
উত্তর: ক. খ্রিষ্টপূর্ব চার হাজার অব্দে
৭। উয়ারি-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
ক. ঢাকা খ. নরসিংদী
গ. নারায়ণগঞ্জ ঘ. টাঙ্গাইল
উত্তর: খ. নরসিংদী
৮। সিন্ধু নগরগুলোয় ছিল—
i. প্রশস্ত রাস্তা
ii. নগর প্রতিরক্ষাব্যবস্থা
iii. পানি সরবরাহব্যবস্থা
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৯। পুরোহিত রাজা ছিলেন একাধারে—
i. ধর্মীয় নেতা ii. সামন্ত প্রভু
iii. রাজনৈতিক নেতা
সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. i ও iii
১০।ময়নামতিতে কিসের প্রতিকৃতি অঙ্কিত ধর্মচক্র পাওয়া গেছে?
ক. বাঘ খ. সিংহ
গ. হরিণ ঘ. ঘোড়া
উত্তর: গ. হরিণ
১১। সিন্ধু সভ্যতায় ধনী, মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের অস্তিত্ব পাওয়া গেছে। এতে প্রকাশ পায়?
ক. রাজনৈতিক বৈষম্য
খ. শ্রেণিবৈষম্য গ. পেশার বৈষম্য
ঘ. ধর্মীয় বৈষম্য
উত্তর: খ. শ্রেণিবৈষম্য
# নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও।
সায়মা তার বাবার সাথে বাংলাদেশের মধ্যাঞ্চলে একটি প্রত্নতাত্ত্বিক স্থানে বেড়াতে যায়। সেখানে সে তিনটি ঘর আকৃতির স্তূপ দেখতে পায়, যা বৌদ্ধধর্মের তিনটি প্রধান দার্শনিক ধারণার প্রতীক। স্তূপটির সামনে বিশাল হলঘর রয়েছে।
১২। সায়মার দেখা প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি হলো—
ক. চারপত্র মুড়া খ. ধর্মচক্র
গ. কোটিলা মুড়া ঘ. সত্যপীর ভিটা
উত্তর: গ. কোটিলা মুড়া
১৩। উক্ত নিদর্শনটি কোথায় অবস্থিত?
ক. পাহাড়পুর খ. মহাস্থানগড়
গ. ময়নামতি ঘ. উয়ারি-বটেশ্বর
উত্তর: গ. ময়নামতি।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা, কলেজ, চট্টগ্রাম