২০১৩: সেরা ৫ গেম

কম্পিউটার ও ভিডিও গেমস-বিষয়ক ওয়েবসাইট গেমস রাডার ডট কম ২০১৩ সালের সেরা ২৫টি গেমের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার শীর্ষ পাঁচে থাকা গেমস নিয়ে এ আয়োজন।
লিখেছেন তন্ময় দেবনাথ

দ্য লাস্ট অব আস
দ্য লাস্ট অব আস

দ্য লাস্ট অব আস
এই গেমের প্রকাশক সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট। এটি থার্ড পারসন শুটিং গেম। পাশাপাশি অ্যাকশন ও অ্যাডভেঞ্চারও আছে এতে। গেমটিতে আপনি খেলবেন জোয়েল চরিত্র নিয়ে। বন্দুকযুদ্ধ ছাড়াও বিভিন্ন ধরনের খালি হাতে লড়াই রয়েছে এতে। মূল কাহিনি হলো, জোয়েল, তার ১২ বছর বয়সী মেয়ে ও জোয়েলের ভাই এলিকে নিয়ে। করদিসেপ্স নামের একটি ভাইরাস সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্রের অনেক মানুষ আক্রান্ত হয়। এই ভাইরাসের কারণে মানুষজন ভয়ংকর প্রাণী হয়ে উঠে। এসব প্রাণীর হাত থেকে বেঁচে পালানোর সময় জোয়েলের ভাই এলি ভাইরাসে আক্রান্ত হয়। এলির রক্তের নমুনা নিয়ে জোয়েলকে সংগ্রাম করতে হয় ভয়ংকর এসব প্রাণীর সঙ্গে। গেমটির প্রতিটি স্তরে বা লেভেলে রয়েছে নতুনত্ব। গেমটির গ্রাফিকস ও শব্দশৈলী অসাধারণ।

টুম রেইডার ২০১৩
টুম রেইডার ২০১৩

টুম রেইডার ২০১৩

২০১৩ সালের দ্বিতীয় সেরা গেম নির্বাচিত হয়েছে টুম রেইডার ২০১৩। এটি অ্যাকশান-অ্যাডভেঞ্চার গেম। প্রকাশ করেছে স্কয়ার নিক্স। গেমে আপনাকে খেলতে হবে লরা ক্রফটের চরিত্র। গেমটির মূল কাহিনি হলো, ইয়ামাতাই নামের একটি হারিয়ে যাওয়া রাজ্যের খোঁজে বের হয় লরা ও তার দল। কিন্তু ঝড়ের মধ্যে পড়ে যায় তাদের জাহাজ। বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশ ও জীবজন্তুর হাত থেকে নিজেকে বাঁচিয়ে ইয়ামাতাই রাজ্যের রহস্য ভেদ করতে হবে লরাকে। মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে তির ও ধনুক। এ ছাড়া ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের অস্ত্র। স্তর অনুযায়ী লরা ক্রফটের ক্ষমতা বাড়ানো যাবে। গেমটির গ্রাফিকস ও শব্দশৈলী মনোমুগ্ধকর।

বায়োশক ইনফিনিটি
বায়োশক ইনফিনিটি

বায়োশক ইনফিনিটি

বায়োশক ইনফিনিটি গেমটি একটি ফার্স্ব পারসন শুটিং গেম। গেমটির প্রকাশক টু-কে গেমস। এতে খেলতে হবে বুকার নামের চরিত্র নিয়ে। বুকার কলম্বিয়ায় যায় একজন বন্দী নারীর (এলিজাবেথ) খোঁজে। এ নারীকে বাঁচানোর পর তারা দুজনই যুদ্ধ ও সংঘাতে জড়িয়ে পড়ে। শহরে যারা লুটপাট করত, বুকার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। গেমটিতে বুকারের সঙ্গে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এলিজাবেথকেও। এলিজাবেথ বিভিন্ন অদ্ভুত ক্ষমতার অধিকারী। সর্বোচ্চ দুটি বন্দুক নিয়ে আপনি খেলতে পারবেন। এ ছাড়া ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের সরঞ্জাম। শত্রুদের আক্রমণে যদি আপনার ক্ষমতা কমে যায়, তাহলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করে অথবা মেডিকেল কিট ব্যবহার করে আবার শক্তি অর্জন করতে পারবেন। গেমটির কাহিনি ও গ্রাফিকস আকর্ষণীয়।

গ্র্যান্ড থেফট অটো ৫
গ্র্যান্ড থেফট অটো ৫

গ্র্যান্ড থেফট অটো ৫
গ্র্যান্ড থেফট অটো অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম। প্রকাশক রকস্টার। এটি গ্র্যান্ড থেফট অটো গেমের ১৫তম গেম। থার্ড পারসন শুটিং মানের এই গেমটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা নিয়ে খেলা যায়। তবে গেমটি মূলত ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রেস শহরের ওপর নির্মিত। প্রধান চরিত্রের নাম মাইকেল। সে সান আন্দ্রেস শহরে থাকত। এতে গেমারকে বিভিন্ন ধরনের কাজ করে আপানকে টাকা কামাতে হবে। সেই টাকা দিয়ে আপনি বিভিন্ন ধরনের বন্দুক, পিস্তল ও বোমা কিনতে পারবেন। এ ছাড়া বাহন হিসেবে ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের গাড়ি, মোটরসাইকেলসহ আরও অনেক কিছু। এভাবে অল্প অল্প করে অপরাধ করতে করতে একদিন অপরাধ জগতের রাজা হয়ে উঠতে পারবেন। বর্তমানের গেমের দুনিয়ায় গ্র্যান্ড থেফট অটো গেমটি সবচেয়ে বেশি আয় করা গেমগুলোর মধ্যে একটি। গেমটির শব্দশৈলী, গ্রাফিকস ও গল্প বেশ আকর্ষণীয়।

সুপার মারিও থ্রিডি ওয়ার্ল্ড
সুপার মারিও থ্রিডি ওয়ার্ল্ড

সুপার মারিও থ্রিডি ওয়ার্ল্ড
২০১৩ সালের নভেম্বরে বের হওয়া মারিও সিরিজের ষষ্ঠ গেম হলো সুপার মারিও থ্রিডি ওয়ার্ল্ড। প্রকাশক হল নিনটেনডো গ্রুপ। একটি আশ্চর্যজনক সবুজ নলের ভেতর দিয়ে চার বন্ধু সিপ্রক্সি নামের একটি জায়গায় আসে। হঠাৎ তাদের সামনে বওজার নামের এক দৈত্য আসে এবং তাড়া করতে থাকে। এভাবে গল্পের শুরু। গেমটিতে চারটি চরিত্র থেকে যেকোনো একটি নিয়ে খেলা যায়। সেগুলো হলো: মারিও, লুইগি, প্রিন্সেস পিচ এবং টোএড। গেমটির প্রতিটি লেভেলে রয়েছে পতাকাদণ্ড ও নির্দিষ্ট সময়। বিভিন্ন ধররের বাধা অতিক্রম করে নির্দিষ্ট সময়ের মধ্যে লেভেল শেষ করতে হবে। প্রতিটি চরিত্রের রয়েছে বিভিন্ন ধরনের ক্ষমতা। এদের নিয়ন্ত্রণও করতে হয় বিভিন্নভাবে। বিভিন্ন ধরনের বোনাস পেতে হলে আপনাকে খুঁজে বের করতে হবে, বিভিন্ন লুকানো গুপ্তধন। প্রতিটি লেভেলে রয়েছে কিছুসংখ্যক সবুজ তারা, যেগুলোর দরকার পড়বে পরবর্তী লেভেলে যেতে হলে। গেমটির শব্দশৈলী ও গ্রাফিকস অত্যন্ত মনোমুগ্ধকর।