‘পল্লীসাহিত্য’ প্রবন্ধের আলোকে পল্লিগান হচ্ছে অমূল্য রত্নবিশেষ: বা ং লা ১ ম প ত্র
২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬০

বহুনির্বাচনি প্রশ্ন গদ্য: অংশ-১২
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
পল্লীসাহিত্য
৩. ‘মনমাঝি তোর বৈঠা নে রে/ আমি আর বাইতে পারলাম না।’—এটা কোন ধরনের গান?
ক. রাখালি গান খ. জারি গান গ. মারফতি গান ঘ. সারি গান
উত্তর: গ. মারফতি গান।
৪. ‘ফক্কিকার’ বলতে কী বোঝায়?
ক. ফাঁকিবাজি খ. ফন্দিফিকির গ. ফরমান ঘ. ফরিয়াদ
উত্তর: ক. ফাঁকিবাজি
৫. ‘বাংলাদেশের উপকথাগুলো এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকুলান হতো না।’—এখানে উপকথার কোন দিকটি ফুটে উঠেছে?
ক. সরসতা খ. প্রগাঢ়তা গ. জনপ্রিয়তা অনুধাবন ঘ. বিপুলতা
উত্তর: ঘ. বিপুলতা
৬. ‘Folklore Society’ কী?
ক. সাংস্কৃতিক সংঘ খ. ফুটবল খেলার ক্লাব
গ. ইউরোপ-আমেরিকার বিদ্বানদের সভা ঘ. পুঁথি সংগ্রহকারী
উত্তর: গ. ইউরোপ-আমেরিকার বিদ্বানদের সভা
৭. মনসুর বয়াতি কে?
ক. প্রখ্যাত গায়ক খ. প্রখ্যাত সাহিত্যিক
গ. প্রখ্যাত অভিনেতা ঘ. প্রখ্যাত লোককবি
উত্তর: ঘ. প্রখ্যাত লোককবি
৮. ‘Folklore’ কথাটির উদ্ধাবক কে?
ক. উইলিয়াম থমস খ. রোমাঁ রোলাঁ
গ. উইলিয়াম শেক্সপিয়ার ঘ. জন কিটস
উত্তর: ক. উইলিয়াম থমস
৯. ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধের আলোকে অমূল্য রত্নবিশেষ কোনটি?
ক. ছড়া খ. উপকথা গ. পল্লিগান ঘ. খনার বচন
উত্তর: গ. পল্লিগান
১০. ‘ঠাকুরমার ঝুলি’ কার লেখা?
ক. জসীমউদ্দীন খ. দক্ষিণারঞ্জন মিত্র
গ. ফররুখ আহমদ ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর: খ. দক্ষিণারঞ্জন মিত্র
১১. ‘প্রত্নতাত্ত্বিক’ অর্থ কী?
ক. প্রাচীন যুগের মৃত লোক খ. প্রাচীন শাস্ত্রবিদ
গ. পুরাতত্ত্ববিদ ঘ. মাটিবিষয়ক বিদ্যা
উত্তর: গ. পুরাতত্ত্ববিদ
১২. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে পল্লীসাহিত্যের এখনো সমাদর করে কারা?
ক. পণ্ডিতেরা খ. কবিরা গ. পাড়াগাঁয়ের লোকেরা ঘ. শিক্ষকরা
উত্তর: গ. পাড়াগাঁয়ের লোকেরা
১৩. বিশিষ্ট সাহিত্যিক রোমাঁ রোলাঁর দেশ কোনটি?
ক. জার্মান খ. ফ্রান্স গ. ইংল্যান্ড ঘ. ইতালি
উত্তর: খ. ফ্রান্স
১৪. ‘ময়মনসিংহ গীতিকা’র মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন কে?
ক. শেক্সপিয়ার খ. রোমাঁ রোলাঁ
গ. দীনেশচন্দ্র সেন ঘ. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর: খ. রোমাঁ রোলাঁ
১৫. ‘ভুয়োদর্শন’ অর্থ কী?
ক. মিথ্যা দর্শন খ. কাল্পনিক দর্শন
গ. বাস্তব অভিজ্ঞতাজনিত দৃষ্টিভঙ্গি ঘ. কোনো কিছু দেখা
উত্তর: গ. বাস্তব অভিজ্ঞতাজনিত দৃষ্টিভঙ্গি
১৬. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের কয় আনা শহুরে সাহিত্য?
ক. চার আনা খ. আট আনা গ. বারো আনা ঘ. পনেরো আনা
উত্তর: ঘ. পনেরো আনা
১৭. ‘সাহিত্যের কী অমূল্য খনি পল্লিজননীর বুকের কোণে লুকায়িত আছে।’—নিচের কোনটি?
ক. ছড়াগান খ. খনার বচন
গ. ময়মনসিংহ গীতিকা ঘ. চর্যাগীতিকা
উত্তর: গ. ময়মনসিংহ গীতিকা
১৮. ‘ধরি মাছ না ছুঁই পানি।’—এটা কী?
ক. প্রবাদ বাক্য খ. খনার বচন গ. ডাকের বচন ঘ. উপকথা
উত্তর: ক. প্রবাদ বাক্য
১৯. ‘এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস’—এগুলো কী?
পল্লিগীতি খ. প্রবাদ গ. উপকথা ঘ. ছড়া
উত্তর: ঘ. ছড়া।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা