+গণিতের প্রশ্ন, —গণিতের উত্তর
অনেক চিঠি এসেছে ‘গণিতের প্রশ্ন, গণিতের উত্তর’ বিভাগে। সেসব থেকে কিছু প্রশ্নের উত্তর ছাপা হলো আজ। এই বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা: গণিতের প্রশ্ন, গণিতের উত্তর গণিত ইশকুল, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] প্রথম কোন গণিতবিদ জটিল সংখ্যার ব্যবহার করেন?প্রশ্ন পাঠিয়েছে—রাইসা ফারহানা, ফেনী। কোনো একজন গণিতবিদের হাত ধরে জটিল সংখ্যার ব্যবহার শুরু হয়নি। বীজগণিতের বিভিন্ন সমস্যায় ঋণাত্মক সংখ্যার বর্গমূল ব্যবহার করার প্রয়োজন হতে থাকে। ষোলো শতকে নিকোলো টারটাগলিয়া, রাফায়েল বম্বেলি প্রমুখ গণিতবিদ এ ধরনের সমস্যা নিয়ে আলোচনা করেন। ১৬৩৭ সালে রেনে দেকার্তে -১-এর বর্গমূলকে কাল্পনিক সংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করেন। পরবর্তী সময়ে অয়লার, ডি মোয়েভার, কশির মতো গণিতবিদেরা এটির ব্যবহার আরও সুসংহত করেন। ক্যালকুলাসের প্রকৃত আবিষ্কারক কে?প্রশ্ন পাঠিয়েছে—শারমিন ইসলামমুরাদনগর, কুমিল্লা। ক্যালকুলাসের বিভিন্ন উপাদানের ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসছে। প্রাচীন গ্রিসের আর্কিমিডিস, ভারতীয় উপমহাদেশে ভাস্করাচার্য, মাধব এবং মধ্যপ্রাচ্যের ইবনে আল হাতেম ক্যালকুলাসের বিভিন্ন উপাদান নিয়ে কাজ করেছিলেন। তবে সতেরো শতকে আইজ্যাক নিউটন ও গটফ্রেইড লিবনিজ স্বতন্ত্রভাবে ক্যালকুলাসকে প্রতিষ্ঠিত গাণিতিক ভিত্তি প্রদান করেন। সে জন্য তাঁদের দুজনকেই ক্যালকুলাসের আবিষ্কর্তা হিসেবে সম্মানিত করা হয়। হাইপারবলিক ফাংশন কাকে বলে?প্রশ্ন পাঠিয়েছে—নাসির হোসেনপাটগ্রাম, লালমনিরহাট। যেসব সংখ্যা ৪ দিয়ে ভাগ করলে ২ অবশিষ্ট থাকে, সেগুলো বাদে যেকোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই দুটি বর্গের বিয়োগফল আকারে লেখা যায়। যেকোনো বিজোড় সংখ্যাকেই আমরা 2n + 1 আকারে লিখতে পারি। আবার 2n + 1 = (n + 1)2 - n2, সে জন্য যেকোনো বিজোড় সংখ্যাকেই দুটি বর্গের বিয়োগফল আকারে লেখা যেতে পারে।একইভাবে 4n = (n + 1)2 - (n - 1)2, অতএব ৪ দিয়ে বিভাজ্য যেকোনো সংখ্যাকেই দুটি বর্গের বিয়োগফল আকারে লেখা যায়। বাকি সংখ্যাগুলো যে দুটি বর্গের বিয়োগফল আকারে লেখা যায় না, সেটাও সহজে প্রমাণ করা যায় না। (এটুকু হোমওয়ার্ক থাকল!) সমীকরণ এবং অভেদের পার্থক্য কী?প্রশ্ন পাঠিয়েছে—শাকিল হোসেনকুষ্টিয়া জিলা স্কুল। একটি সমীকরণ সাধারণ অজ্ঞাত রাশির কিছু নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয়। যেমন: x2 - 1 = 0, এটি একটি সমীকরণ। এখানে x-এর মান কেবল ১ এবং -১ হতে পারে, অন্য কোনো মানের জন্য এটার বামপক্ষ আর ডানপক্ষ সমান হবে না। কিন্তু একটি অভেদ অজ্ঞাত রাশির সব মানের জন্যই সত্যি হয়। যেমন: (x + 1)2 = x2 + 2x + 1, এটাতে x-এর যে মানই বসানো হোক না কেন, দুই পক্ষ ঠিক মিলে যাবে।