স্টিভ ওয়াজনিয়াকের জন্ম

অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের সহপ্রতিষ্ঠাতা এবং অ্যাপল–১ কম্পিউটারের জনক স্টিভ ওয়াজনিয়াক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানিভেইলে জন্মগ্রহণ করেন।

স্টিভ ওয়াজনিয়াকরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ আগস্ট ১৯৫০

অ্যাপলের স্টিভ ওয়াজনিয়াকের জন্ম
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের সহপ্রতিষ্ঠাতা এবং অ্যাপল–১ কম্পিউটারের জনক স্টিভ ওয়াজনিয়াক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানিভেইলে জন্মগ্রহণ করেন। ওয়াজনিয়াক একক বোর্ডভিত্তিক পার্সোনাল কম্পিউটারের নকশা করার পরই স্টিভ জবস ও তিনি কম্পিউটার ব্যবসায় আসেন। সেই কম্পিউটার অ্যাপল–১ নামে পরিচিত। ১৯৭৬ সালে এই কম্পিউটারের প্রচারপত্র বিলি করার পরই ১০০ যন্ত্রের চাহিদা আসে ক্রেতাদের কাছ থেকে। তখন এর দাম ছিল ৫০০ ডলার। এরপর তাঁরা দুজন স্টিভ জবসের মা–বাবার গ্যারেজে কম্পিউটার সংযোজন শুরু করেন।

ওয়াজনিয়াকের সেই ব্লু বক্স
উইকিমিডিয়া

১৯৭২ সালে ওয়াজনিয়াক যখন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া–বার্কলের ছাত্র, তখনই তিনি ইলেকট্রনিকসে নিজের দক্ষতা দেখান। সহজাত রসবোধ থেকে তিনি ‘ব্লু বক্স’ তৈরি করেন। ব্লু বক্স দিয়ে বিনা মূল্যে ফোন করা যেত এবং এতে কণ্ঠস্বরে পরিবর্তনও করা যেত। এটি তিনি ছাত্রাবাসে সতীর্থদের কাছে বিক্রি করতেন।
জিনা স্মিথের সঙ্গে যৌথভাবে তিনি ‘আইওজ: ফ্রম কম্পিউটার গিক টু কাল্ট আইকন: হাউ আই ইনভেনটেড দ্য পার্সোনাল কম্পিউটার, কো–ফাউন্ডেড অ্যাপল অ্যান্ড হ্যাড ফান ডুয়িং ইট (২০০৬)’ বই লিখেছেন।

একটি ব্রিফকেসে আসল অ্যাপল–১ কম্পিউটার
উইকিমিডিয়া

স্থায়ীভাবে অ্যাপল ছেড়ে এসে ১৯৮৫ সালে সিএল–৯ প্রতিষ্ঠা করেন। তখন তিনি প্রথম প্রোগ্রাম করা যায় এমন সর্বজনীন রিমোট কন্ট্রোলার তৈরি করেন। ২০২০ সালের ফেব্রুয়ারি আবার অ্যাপলে সাম্মানিক পদে নাম লেখান স্টিভ ওয়াজনিয়াক। সাম্প্রতিক সময়ে তিনি প্রযুক্তিসহ নানা বিষয়ের বিভিন্ন উদ্যোগের তহবিল সংগ্রহে উদ্যোক্তাদের সহযোগিতা করেন। স্টিভ জবস ও স্টিভ ওয়াজনিয়াক প্রতিষ্ঠিত অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড এখন বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি প্রতিষ্ঠান।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি ও কম্পিউটার হোপ