মান পরীক্ষায় প্রথম কম্পিউটার

এসইএসি (স্ট্যান্ডার্ডস ইস্টার্ন অ্যাটোমিক কম্পিউটার) নামের এই কম্পিউটার শুধু কম্পিউটার সিস্টেম ও এর যন্ত্রাংশের মান পরীক্ষার জন্য ব্যবহৃত হতো।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসইএসি
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

২০ জুন ১৯৫০
মান পরীক্ষায় প্রথম কম্পিউটারের ব্যবহার
মার্কিন মান নির্ধারণ সংস্থা দ্য ন্যাশনাল ব্যুরো অব স্ট্যান্ডার্ডস তাদের ওয়াশিংটনের গবেষণাগারে কম্পিউটার সিস্টেম ও এর যন্ত্রাংশের মান পরীক্ষার জন্য একটি কম্পিউটার ব্যবহার করা শুরু করে। এসইএসি (স্ট্যান্ডার্ডস ইস্টার্ন অ্যাটোমিক কম্পিউটার) নামের এই কম্পিউটার শুধু এ কাজের জন্য ব্যবহার করা হয়। এসইএসি ‘ডায়োড লজিক’ ব্যবহার করা প্রথম কম্পিউটার। ডায়োড প্রযুক্তি সেই সময়ের বায়ুশূন্য নলের (ভ্যাকুয়াম টিউব) থেকে বেশি বিশ্বস্ত বলে প্রমাণিত হয়। যুক্তরাষ্ট্রে তথ্য ধারণে সক্ষম প্রথম কম্পিউটার এই এসইএসি। কম্পিউটারের প্রোগ্রামিং তথ্য, সাংকেতিক তথ্য, সংখ্যাভিত্তিক উপাত্ত ও ফলাফল ম্যাগনেটিক টেপে সংরক্ষণ করা যেতে এ কম্পিউটারের মাধ্যমে।

টোকিওতে ফুজিৎসুর সদর দপ্তর
উইকিপিডিয়া

২০ জুন ১৯৩৫
ফুজিৎসুর যাত্রা শুরু
জাপানী বহুজাতিক তথ্য ও যোগাযোগপ্রযুক্তির যন্ত্রপাতি এবং সেবাদাতা প্রতিষ্ঠান ফুজিৎসুর প্রতিষ্ঠা হয় ১৯৩৫ সালের ২০ জুন জাপানের রাজধানী টোকিওতে। বার্ষিক রাজস্ব আয়ের দিক জাপানে ১ নম্বর এবং সারা পৃথিবীতে ষষ্ঠ বৃহত্তম পারসোনাল ও এন্টারপ্রাইজ কম্পিউটার পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফুজিৎসু। ১৮০ দেশে উপস্থিতি এই প্রতিষ্ঠানের। মোট কর্মী সংখ্যা ১ লাখ ২৬ হাজার।
আইবিএমের পর ফুজিৎসু দ্বিতীয় তথ্যপ্রযুক্তি কোম্পানি। এটি ছিল জাপানের ফুরুকাওয়া ইলেট্রিক কোম্পানি ও জার্মানির সিমেন্সের (প্রতিষ্ঠা: ১৯২৩) যৌথ উদ্যোগ। ১৯৫৪ সালে ফুজিৎসু ফ্যাকম ১০০ তাদের প্রথম কম্পিউটার তৈরি করে। বর্তমানে ফুজিৎসু কম্পিউটার যন্ত্রাংশ, সফটওয়্যার, সেমিকন্ডাকটর ইলেট্রনিকস পণ্য তৈরি করে এবং পরামর্শক ও সেবাদাতা হিসেবে ক্লাউড কম্পিউটিং, টেলিযোগাযোগ, তথ্য সংরক্ষণ প্রযুক্তি খাতে কাজ করে।

সানওয়ে তাইহুলাইট সুপারকম্পিউটার
চায়না মর্নিং পোস্ট

২০ জুন ২০১৬
চীনা সুপারকম্পিউটার হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার
চীনের সুপারকম্পিউটার সানওয়ে তাইহুলাইট সুপারকম্পিউটার প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিসেবে হিসেবে তালিকার শীর্ষে আসে। এই কম্পিউটার প্রতি সেকেন্ড ৯৩ হাজার ট্রিলিয়ন (১ ট্রিলিয়ন=১ লাখ কোটি) গণনা করতে পারত।
চীনের এই সুপারকম্পিউটার ২০২১ সালে করা শীর্ষ ৫০০ কম্পিউটার তালিকায় ৪ নম্বরে ছিল। তাইহুলাইট নামটির মানে হলো তাইহু হ্রদের ঐশ্বরিক শক্তি।  সুপারকম্পিউটারটির নকশা করেছিল চীনের রিসার্চ সেন্টার অব প্যারালাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআরসিপিসি)। এটি রাখা হয়েছিল চীনের জিয়াসু প্রদেশের উইক্স শহরে ন্যাশনাল সুপারকম্পিউটার সেন্টারে।
সানওয়ে তাইহুলাইট ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার হিসেবে অবস্থান ধরে রাখে। আইবিএমের সামিটকে হারিয়ে তাইহুলাইট শীর্ষস্থানে গিয়েছিল।

পাইরেটস অব সিলিকন ভ্যালি সিনেমার পোস্টার

২০ জুন ১৯৯৯
‘পাইরেটস অব সিলিকন ভ্যালি’ সিনেমার মুক্তি
জীবনীভিত্তিক হলিউডি সিনেমা ‘পাইরেটস অব সিলিকন ভ্যালি’ মুক্তি পায়। ওয়ার্নার ব্রাদারসের মালিকানাধীন কেব্‌ল টেলিভিশন চ্যানেল টিনএনটিতে (টার্নার নেটওয়ার্ক টেলিভিশন) এই ছবি মুক্তি পায়। এর পরিচালক মার্টিন বার্কে।  
পাইরেটস অব সিলিকন ভ্যালি চলচ্চিত্রে অ্যাপল কম্পিউটারের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের চরিত্রে নোয়াহ্‌ ওয়াইল এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের চরিত্রে অভিনয় করেছিলেন অ্যান্থনি মাইকেল হো। সিনেমাটি ১৯৮৪ প্রকাশিত পল ফ্রিবার্গার ও মাইকেল সোয়াইনের লেখা ‘ফায়ার ইন দি সিলিকন ভ্যালি: দি মেকিং অব দি পার্সোনাল কম্পিউটার’ অবলম্বনে নির্মিত হয়। পারসোনাল কম্পিউটারের উন্নয়নে স্টিভ জবস ও বিল গেটসের প্রতিদ্বন্দ্বিতায় এই বই ও সিনেমার মূল কাহিনী।