অ্যাপ স্টোর অ্যাওয়ার্ডে সেরা বিরিয়েল

অ্যাপ স্টোর অ্যাওয়ার্ড পাওয়া অ্যাপ নির্মাতাদের সঙ্গে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকঅ্যাপল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের সেরা অ্যাপ ও গেমের তালিকা প্রকাশ করেছে অ্যাপল। অ্যাপ স্টোরে থাকা অ্যাপের মধ্যে সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে সামাজিক যোগাযোগের অ্যাপ বিরিয়েল। আইফোন বিভাগ থেকে অ্যাপ স্টোর অ্যাওয়ার্ড পেয়েছে অ্যাপটি।

এ বছর অ্যাপ স্টোর অ্যাওয়ার্ড পাওয়া অন্য অ্যাপগুলো হলো আইপ্যাড বিভাগে গুড নোটস ফাইভ, ম্যাক বিভাগে ম্যাক ফ্যামিলি ট্রি ১০, অ্যাপল টিভি বিভাগে ভিআইএক্স, অ্যাপল ওয়াচ বিভাগে জেন্টলার স্ট্রেক।

সেরা গেমের তালিকায় আইফোন বিভাগে অ্যাপ স্টোর অ্যাওয়ার্ড পেয়েছে অ্যাপেক্স লিজেন্ডস মোবাইল। অন্য অ্যাপগুলো হলো আইপ্যাড বিভাগে মনকেজ, ম্যাক বিভাগে ইন্সক্রিপশন, অ্যাপল টিভি বিভাগে ইআই হিজো, অ্যাপল আর্কেড বিভাগে ওয়াইল্ড ফ্লাওয়ারস এবং চীন বিভাগে লিগ অব লিজেন্ডস ইস্পোর্টস।

সেরা অ্যাপ ও গেমের পাশাপাশি মানুষের জীবনযাত্রায় প্রভাব বিস্তার করা পাঁচটি অ্যাপকেও অ্যাপ স্টোর অ্যাওয়ার্ড দিয়েছে অ্যাপল। অ্যাপগুলো হলো হাও উই ফিল, ডটস হোম, লকেট উইজেট, ওয়াটারলামা এবং ইনুয়া।
সূত্র: এনডিটিভি