প্রথম ২৪ ঘণ্টায় ডায়াবলো-৩ গেমের রেকর্ড

ডায়াবলো-৩ গেমের রেকর্ড। ২০১২ সালের ১৫ মে উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারের জন্য নতুন ‘ডায়াবলো-৩’ গেম প্রকাশ করে ব্লিজার্ড এন্টারটেইনমেন্ট।

ডায়াবলো-৩ গেমকম্পিউটার হিস্ট্রি ডটওআরজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ মে ২০১২

প্রথম ২৪ ঘণ্টায় ডায়াবলো-৩ গেমের রেকর্ড

২০১২ সালের ১৫ মে উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারের জন্য নতুন ‘ডায়াবলো-৩’ গেম প্রকাশ করে ব্লিজার্ড এন্টারটেইনমেন্ট। বাজারে ছাড়ার প্রথম ২৪ ঘণ্টায় এই গেমের ৩৫ লাখ কপি বিক্রি হয়, যা গেমিং বাজারে রেকর্ড তৈরি করে। দ্রুততম সময়ে সর্বোচ্চ বিক্রির রেকর্ড এখনো এর দখলে। ডায়াবলো-৩ রোলপ্লে অ্যাকশন ঘরানার গেম। ব্লিজার্ড ২০১৯ সালে এই গেমের সিক্যুয়েল ডায়াবলো-৪ তৈরির ঘোষণা দেয়। আগামী ৪ জুন ডায়াবলো-৪ বাজারে ছাড়ার দিন ঠিক হয়েছে।

সাইবার আক্রমণের প্রায় এক মাস পর প্লেস্টেশনের নেটওয়ার্ক চালু করে সনি।
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১৫ মে ২০১১

আক্রান্ত হওয়ার পর আবারও ফিরে এল প্লেস্টেশন নেটওয়ার্ক

২০১১ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগোতে অবস্থিত সনি কম্পিউটার এন্টারটেইনমেন্টের ডেটা সেন্টারে এক ভয়ংকর সাইবার আক্রমণ হয়। এ কারণে ২০ এপ্রিল সনির জনপ্রিয় ভিডিও গেম প্লেস্টেশনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। প্রায় এক মাস পর ২০১১ সালের ১৫ মে সনি প্লেস্টেশনের নেটওয়ার্ক চালু করে সনি। তদন্তে জানা যায়, নিরাপত্তাদুর্বলতা এবং বাইরের কোম্পানির হাতে নিরাপত্তার দায়িত্ব থাকায় সাইবার আক্রমণের শিকার হয় সনি। সনি এরপর পুরো নেটওয়ার্ক হালনাগাদ করে এবং প্লেস্টেশনের গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করে।

ব্রায়ান এনো
সংগৃহীত

১৫ মে ১৯৪৮

ব্রায়ান এনোর জন্মদিন

একনামে সবাই হয়তো চিনবেন না। কিন্তু বেশির ভাগ কম্পিউটার ব্যবহারকারীই হয়তো তাঁর সৃষ্ট সুর শুনে কম্পিউটার চালু করেছেন। একসময়ে তুমুল জনপ্রিয় উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় একটা সুরের মূর্ছনা শোনা যেত কম্পিউটারে। অনেকেরই হয়তো এই সুরের কথা মনে আছে। ৬ সেকেন্ড ব্যাপ্তির উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমের এই সূচনাসুরের স্রষ্টা ব্রায়ান এনোর আজ জন্মদিন। ইংল্যান্ডের সাফোকে ১৯৪৮ সালের ১৫ মে জন্মগ্রহণ করেন এই ব্রিটিশ সুরকার, মিউজিশিয়ান, সংগীত প্রযোজক ও ভিজ্যুয়াল আর্টিস্ট।