আইসির পথিকৃৎ জঁ হয়েনির জন্ম

সিলিকনভিত্তিক ট্রানজিস্টরের অন্যতম পথিকৃৎ সুইস বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ জঁ অ্যামেদি হয়েনি সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন।

জঁ হয়েনিকম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ সেপ্টেম্বর ১৯২৪
আইসির পথিকৃৎ জঁ হয়েনির জন্ম
সিলিকনভিত্তিক ট্রানজিস্টরের অন্যতম পথিকৃৎ সুইস বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ জঁ অ্যামেদি হয়েনি সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে তিনি প্লানার প্রসেস উদ্ভাবন করেন। এটি ছিল রবার্ট নয়েচের কৌশলের সঙ্গে ট্রানজিস্টরে সিলিকন ডাই-অক্সাইডের একটি স্তরের সংযোজন। হয়েনির এই উদ্ভাবন আধুনিক ইন্টিগ্রেটেড সার্কিটের অগ্রদূত। হয়েনির প্লানার প্রসেস একটি একক চিপে একাধিক জটিল ইলেকট্রনিক সার্কিট সমন্বিত করার পথ দেখায়।

প্রথম দিককার প্লানার ট্রানজিস্টর
কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

এ কথা বলাই যায়, প্রযুক্তি, বিশেষ করে কম্পিউটার দুনিয়াকেই বদলে দেয় সিলিকনভিত্তিক ট্রানজিস্টর, যা আইসির মূল। আর এই সিলিকন থেকেই সিলিকন ভ্যালির নামকরণ। আইসির উদ্ভাবনে অবদান রাখায় জঁ হয়েনি ১৯৬৯ সালে ফ্রাঙ্কলিন ইনস্টিটিউটের এডওয়ার্ড লংস্টেথ পদক এবং ১৯৭২ সালে ম্যাকডয়েল পুরস্কার পেয়েছেন। ১৯৯৭ সালের ১২ জানুয়ারি তিনি মারা যান।

রয়টার্স

২৬ সেপ্টেম্বর ২০১৬
৫০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরির কথা নিশ্চিত করে ইয়াহু
জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও ওয়েবভিত্তিক ই-মেইল সেবাদাতা ইয়াহু নিশ্চিত করে যে ২০১৪ সালে নেটওয়ার্কের নিরাপত্তা ভেঙে তাদের ৫০ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য চুরি করেছে হ্যাকাররা। দুই বছর আগের এ ঘটনাকে নিজেদের কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় সবচেয়ে বড় অনুপ্রবেশ বলে উল্লেখ করে ইয়াহু। হ্যাকারদের হাতে চলে যাওয়া তথ্যগুলোর মধ্যে ছিল ইয়াহু ব্যবহারকারীদের নাম, ই-মেইল ঠিকানা, জন্মতারিখ, এনক্রিপ্টেড পাসওয়ার্ড এবং কিছু ক্ষেত্রে নিরাপত্তা প্রশ্নমালা।