২৮ ডিসেম্বর ১৯৬৯
উন্মুক্ত সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম লিনাক্সের মূল নির্মাতা লিনাস টরভ্যাল্ডসের জন্মদিন আজ।
জন ফন নিউমানের জন্ম
ইলেকট্রনিক কম্পিউটার ইডিভিএসি (ইলেকট্রনিক ডিসক্রেট ভ্যারিয়েবল অটোমেটিক কম্পিউটার) তৈরির ধারণা দেন জন ফন নিউমান।
২৮ ডিসেম্বর ১৯৬৯
লিনাস টরভ্যাল্ডসের জন্ম
উন্মুক্ত সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম লিনাক্সের মূল নির্মাতা লিনাস টরভ্যাল্ডসের জন্মদিন আজ। ১৯৬৯ সালের ২৮ ডিসেম্বরে ফিনল্যান্ডের হেলসিংকিতে জন্মগ্রহণ করা লিনাস টরভ্যাল্ডসের পুরো নাম লিনাস বেনেডিক্ট টরভ্যাল্ডস। লিনাক্সের প্রথম সংস্করণ ‘লিনাক্স কার্নেল’ ১৯৯১ সালের ১৭ সেপ্টেম্বর উন্মুক্ত করা হয়। ‘গিট’ নামের ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেমও উদ্ভাবন করেন তিনি।
কম্পিউটারের জন্য বহুল ব্যবহৃত উন্মুক্ত অপারেটিং সিস্টেম উদ্ভাবনের জন্য ২০১২ সালে টেকনোলজি একাডেমি ফিনল্যান্ডের কাছ থেকে ‘মিলেনিয়াম টেকনোলজি’ পুরস্কার পেয়েছেন লিনাস টরভ্যাল্ডস। এ ছাড়া ২০১৪ সালে আইইই কম্পিউটার সোসাইটির কাছ থেকে কম্পিউটার পাইওনিয়ার অ্যাওয়ার্ড এবং ২০১৮ সালে কনজ্যুমার ইলেকট্রনিকস অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।
২৮ ডিসেম্বর ১৯০৩
জন ফন নিউমানের জন্ম
ইলেকট্রনিক কম্পিউটার ইডিভিএসি (ইলেকট্রনিক ডিসক্রেট ভ্যারিয়েবল অটোমেটিক কম্পিউটার) তৈরির ধারণা দেওয়া জন ফন নিউমানের জন্মদিন আজ। ১৯০৩ সালে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে জন্মগ্রহণ করা জন ফন নিউমান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি (আইএএস) কম্পিউটার তৈরি করার পাশাপাশি কম্পিউটারের মেমোরিতে বিভিন্ন প্রোগ্রাম ও তথ্য সংরক্ষণের নকশাও করেন।