থ্রিকম ও ইউএস রোবোটিকস একীভূত

থ্রিকম করপোরেশন ও ইউএস রোবোটিকস করপোরেশন একীভূত হয়। সে সময় এটি ছিল নেটওয়ার্কিং শিল্পের সবচেয়ে বড় ব্যবসায়িক চুক্তি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএস রোবোটিকসের তৈরি ইলেকট্রনিক অর্গানাইজারের বিজ্ঞাপন। এটি কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকত
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১২ জুন ১৯৯৭
থ্রিকম ও ইউএস রোবোটিকস একীভূত

থ্রিকম করপোরেশন ও ইউএস রোবোটিকস করপোরেশন একীভূত হয়ে যায়। সে সময় এটি ছিল নেটওয়ার্কিং শিল্পের সবচেয়ে বড় ব্যবসায়িক চুক্তি। সেই সময়ে থ্রিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক বেনহ্যামো বলছিলেন, থ্রি কম ও ইউএস রোবোটিকসের এক হয়ে যাওয়া মানে হলো নেটওয়ার্কিং ‘পাওয়ার হাউস’। বড় প্রতিষ্ঠান ও নেটওয়ার্ক সংযোগের উন্নয়নে এটি ভালো ভূমিকা রাখবে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা ও ভোক্তাদের জন্য সহজ ও দ্রুতগতির নেটওয়ার্ক সুবিধা দিতে কাজে করে যাবে। ইউএস রোবোটিকস প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্কিং ও মডেম সংযোগ দিত। অন্যদিকে, থ্রিকম স্বাধীনভাবে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ও নেটওয়ার্ক ব্যবস্থা নিয়ে কাজ করত।

যুক্তরাষ্ট্রের মায়ামির এক রাস্তায় ফেলে দেওয়া অ্যানালগ টেলিভিশন। ২০০৯
রয়টার্স

১২ জুন ২০০৯
যুক্তরাষ্ট্রে শেষ হলো টেলিভিশনের অ্যানালগ সম্প্রচার
আজ থেকে ১৪ বছর আগে এই দিনে অ্যানালগ থেকে পুরোপুরি ডিজিটাল টেলিভিশনের যুগে প্রবেশ করে যুক্তরাষ্ট্র। টেলিভিশনের জন্য অ্যানালগ সংকেতের সম্প্রচার পুরো বন্ধ করে দিয়ে আনুষ্ঠানিকভাবে হাইডেফিনেশন টিভি (এইচডি টিভি) প্রযুক্তি গ্রহণ করা হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্রডকাস্টারের প্রেসিডেন্ট ও সিইও ডেভিড রেরের মন্তব্য ছিল এমন—রঙিন টিভি চালুর পর টেলিভিশন প্রযুক্তির ক্ষেত্রে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য উন্নয়ন। টেলিভিশন কেন্দ্রগুলো ২০০৯ সালের ১১ জুন স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে অ্যানালগ প্রযুক্তিতে অনুষ্ঠান সম্প্রচার শেষ করে।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি ও কম্পিউটার হোপ