রিলস বানিয়ে স্মার্টফোন জেতার সুযোগ

রিলস তৈরির প্রতিযোগিতা আয়োজন করেছে ভিভোভিভোর সৌজন্যে

ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শর্ট ভিডিও বা রিলস তৈরির প্রতিযোগিতা আয়োজন করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ‘ওয়াই সো কুল ঈদ এন্থেম ২০২৬– রিল চ্যালেঞ্জ’ শীর্ষক এ প্রতিযোগিতায় সরাসরি দর্শকদের মতামতের ভিত্তিতে সেরা রিলস নির্বাচন করা হবে। সেরা রিলস নির্মাতারা পাবেন ভিভো ওয়াই৩১ডি মডেলের স্মার্টফোন, রিরো প্যাডসহ বিভিন্ন উপহার। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে উৎসাহিত করতে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে ‘ওয়াই সো কুল ঈদ এন্থেম’ ট্র্যাকটি ব্যবহার করে নিজেদের ঈদ উদ্‌যাপন, আনন্দময় নাচের মুহূর্ত বা অন্যান্য সৃজনশীল মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে হবে। এরপর সবচেয়ে বেশি লাইক পাওয়া রিলসগুলোর নির্মাতাদের বিজয়ী ঘোষণা করা হবে।

প্রতিযোগিতায় অংশ নিতে হলে অংশগ্রহণকারীদের অফিশিয়াল এন্থেম মিউজিক ট্র্যাক ব্যবহার করে ভিডিও তৈরি করতে হবে এবং সেটি ফেসবুক বা টিকটকে পাবলিকলি পোস্ট করতে হবে। মিউজিক ট্র্যাকটি এই ঠিকানা থেকে ডাউনলোড করে পোস্টের সঙ্গে অবশ্যই #YSoCoolEidAnthem হ্যাশট্যাগ যুক্ত করতে হবে। একজন অংশগ্রহণকারী চাইলে একাধিক ভিডিও জমা দিতে পারবেন।