নারী উদ্যোক্তাদের পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে

নারী উদ্যোক্তাদের ওপর পরিচালিত গবেষণাপত্র উপস্থাপনা অনুষ্ঠানে অতিথিরাপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চাহিদা মিটিয়ে বিভিন্ন দেশে নিজেদের উৎপাদিত পণ্য রপ্তানি করছেন নারী উদ্যোক্তারা। শুধু তা-ই নয়, ব্যবসা পরিচালনার জন্য তাঁরা গতানুগতিক বিপণনব্যবস্থার বদলে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের সাইটগুলো বেশি ব্যবহার করছেন। পণ্য বাজারজাতের চিরাচরিত প্রথা বাদ দিয়ে কুরিয়ার বা লজিস্টিক সেবাও বেছে নিয়েছেন তাঁরা। আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা উই সামিটে নারী উদ্যোক্তাদের ওপর পরিচালিত গবেষণাপত্র উপস্থাপনা অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, নারী উদ্যোক্তাদের উন্নয়নে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহায়তায় এ গবেষণা চালিয়েছে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)। গবেষণায় নারী উদ্যোক্তাদের উন্নয়নে বেশ কিছু করণীয় দিকও তুলে ধরা হয়েছে। এগুলো হলো নারী উদ্যোক্তাদের পুঁজির সমস্যা দূর করতে আরও বেশি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে, নিরাপত্তার পাশাপাশি উদ্যোক্তাদের জন্য সামাজিক পুঁজিরও ব্যবস্থা করতে হবে, যাতে সব নারী উদ্যোক্তা দ্রুত সহায়তা পেতে পারেন।

অনুষ্ঠানে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের সভাপতি নাসিমা আক্তার বলেন, নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় সমস্যা হলো পুঁজি। নারী উদ্যোক্তাদের সফল হতে হলে ব্যবসা চালু করে বসে থাকলেই হবে না, ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। ব্যবসার প্রতিবন্ধকতাগুলো খুঁজে বের করে সমাধান করতে হবে।

গবেষণার বিষয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক এ এন এম শিবলী নোমান খান বলেন, গবেষণায় সামাজিক পুঁজি, লিঙ্গ, উদ্যোগ, সরকারি সংস্থা এবং বিপণন ও ব্যবস্থাপনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। গবেষণায় পাওয়া তথ্যগুলো ভবিষ্যতে নারী উদ্যোক্তাদের এগিয়ে যেতে ভূমিকা রাখবে।