দ্রুতগতিতে গেম খেলার সুযোগ দেয় স্মার্টফোনের নতুন কুলিং প্রযুক্তি
স্বচ্ছন্দে উচ্চ রেজোল্যুশনের গেম খেলার পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ দ্রুত করার জন্য অনেকেই শক্তিশালী প্রসেসরে চলা স্মার্টফোন কিনে থাকেন। তবে ফোনের প্রসেসরের কার্যকারিতা অনেকটাই নির্ভর করে পর্দার আড়ালে থাকা একটি বিষয়ের ওপর। আর তা হলো ‘থার্মাল ম্যানেজমেন্ট’ বা তাপ নিয়ন্ত্রণব্যবস্থা।
দীর্ঘ সময় টানা গেম খেললে, ভিডিও সম্পাদনা বা একসঙ্গে একাধিক বড় আকারের অ্যাপ ব্যবহারের সময় প্রসেসর গরম হয়ে যায়। ফোনের ভেতরের তাপমাত্রা যখন অতিরিক্ত বেড়ে যায়, তখন হার্ডওয়্যারের সুরক্ষার জন্য স্বয়ংক্রিয়ভাবেই প্রসেসরের গতি কমে যায়। প্রযুক্তি–দুনিয়ায় একে বলা হয় ‘থার্মাল থ্রটলিং’। ফোনের সুরক্ষার জন্য এটি জরুরি হলেও এর ফলে গেমের ফ্রেম রেট কমে যায়, টাচ রেসপন্স ধীর হয়ে পড়ে এবং ফোনটি ল্যাগ করতে শুরু করে। বর্তমানে মোবাইল গেম ও আধেয় (কনটেন্ট) তৈরির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ফোন নির্মাতারাও এখন উন্নত কুলিং সিস্টেম তৈরিতে জোর দিচ্ছেন।
ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এরই মধ্যে ইনফিনিক্স তাদের নতুন ফোন ‘ইনফিনিক্স নোট ৬০ প্রো’ মডেলে ‘থ্রিডি আইসকোর ভেপার চেম্বার কুলিং সিস্টেম’ যুক্ত করেছে। প্রসেসরের চারপাশের তাপকে এক জায়গায় জমতে না দিয়ে তা পুরো ফোনে ছড়িয়ে দেয় ভেপার চেম্বার কুলিং সিস্টেমটি। ফলে দীর্ঘ সময় ব্যবহারের পরও ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। টানা গেম খেলার সময় এই প্রযুক্তির সুবিধা সবচেয়ে বেশি টের পাওয়া যায়।
সাধারণ অনেক ফোনেই দেখা যায়, দীর্ঘক্ষণ খেলার পর তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ফ্রেম ড্রপ হয় এবং ফোন স্লো হয়ে যায়। তবে উন্নত হিট ডিসিপেশন বা তাপ নির্গমনের ব্যবস্থার কারণে ইনফিনিক্স নোট ৬০ প্রো ফোনে অতিরিক্ত তাপ জমতে পারে না। ফলে ভারী গেম খেলা, মাল্টিটাস্কিং বা প্রসেসরের ওপর চাপ ফেলে—এমন কাজগুলো দীর্ঘ সময় ধরে স্বচ্ছন্দে করা যায়।