আদালতের রায়ে অ্যাটানাসফ ডিজিটাল কম্পিউটারের ‘উদ্ভাবক’

জন মশলি না জন অ্যাটানাসফ—ডিজিটাল কম্পিউটার উদ্ভাবক কে? এই প্রশ্নের দীর্ঘ আইনি লড়াইয়ে জিতে যান জন ভিনসেন্ট অ্যাটানাসফ।

জন ভিনসেন্ট অ্যাটানাসফসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ অক্টোবর ১৯৭৩
আদালতের রায়ে অ্যাটানাসফ ডিজিটাল কম্পিউটারের ‘উদ্ভাবক’
জন মশলি না জন অ্যাটানাসফ—ডিজিটাল কম্পিউটার উদ্ভাবক কে? এই প্রশ্নের দীর্ঘ আইনি লড়াইয়ে জিতে যান জন ভিনসেন্ট অ্যাটানাসফ। যুক্তরাষ্ট্রের একটি আদালত অ্যাটানাসফকে ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের উদ্ভাবক হিসেবে রায় দেন। বিচারক এনিয়াক কম্পিউটার নির্মাণে তাঁর অবদানকে প্রাধান্য দিয়ে এই রায় দিয়েছিলেন। এর আগে যদিও অ্যাটানাসফের সঙ্গে আরও কয়েকজনের নাম যৌথ উদ্ভাবক হিসেবে এসেছিল।

স্ট্যান্ডার্ডস ওয়েস্টার্ন অটোমেটিক কম্পিউটার
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১৯ অক্টোবর ১৯৪৮
জাতীয় মান সংস্থার অনুমোদন পেল এসডব্লিউএসি
যুক্তরাষ্ট্রের মান সংস্থা ন্যাশনাল ব্যুরো অব স্ট্যান্ডার্ডস প্রতিষ্ঠানটির তৈরি করা স্ট্যান্ডার্ডস ওয়েস্টার্ন অটোমেটিক কম্পিউটারের (এসডব্লিউএসি) অনুমোদন দেয়। এই যন্ত্র তৈরি হয়েছিল লস অ্যাঞ্জেলেসের ইনস্টিটিউট ফর নিউমেরিক্যাল অ্যানালাইসিসে। উদ্দেশ্য ছিল, সেই সময়ের প্রযুক্তি দিয়ে গণনা করা। একই রকম আরেকটি যন্ত্র স্ট্যান্ডার্ডস ইস্টার্ন অটোমেটিক কম্পিউটারের (এসইএসি)  বিপরীত ছিল এসডব্লিউএসি। এসইএসি কম্পিউটারের যন্ত্রাংশ ও কাজের প্রক্রিয়া পরীক্ষার কাজে ব্যবহৃত হতো।