স্মার্ট কলম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখা বা ছবিকে ডিজিটাল ফরম্যাটে পরিবর্তন করতে পারে স্মার্ট কলমটি। ‘সিংকপেনথ্রি’ নামের স্মার্ট কলমটি দিয়ে কোনো কিছু লিখলে বা ছবি আঁকলেই সেটি স্মার্টফোনে দেখা যায়। ফলে চাইলেই নিজেদের হাতে লেখা তথ্য ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করা সম্ভব।
স্মার্ট কলমটি তৈরি করেছে হংকংভিত্তিক শেনজেন নিউইয়েস টেকনোলজি। এলসিডি প্যাডের পাশাপাশি বিশেষ ধরনের কাগজে তৈরি নোটবুকে কোনো তথ্য লিখলেই অ্যাপের মাধ্যমে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোনে পাঠাতে পারে স্মার্ট কলমটি। দাম ১৭৯ ডলার বা ১৭ হাজার টাকা প্রায়।
সূত্র: ম্যাশেবল