
AWফুল
একের পর এক বিতর্ক জন্ম দিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা বোর্ড। গেল বছর প্রশ্ন ফাঁস থেকে শুরু করে নতুন বছরের শুরুতেই পাঠ্যবই বিতর্ক। তাই তাদের AWফুলের শুভেচ্ছা।
THOUGHTফুল
টক শোজীবীদের ভীষণ চিন্তা করেন দেশটা নিয়ে। আর সেই চিন্তার প্রতিফলন পাওয়া যায় তাঁদের কথাবার্তায়। তাই THOUGHTফুলের শুভেচ্ছা তাঁদের জন্যই।
HARMফুল
লোকে বলে, রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে দেশ ও দশের ব্যাপক ক্ষতি হবে। তাই রামপালকে HARMফুলের শুভেচ্ছা।
THANKফুল
ডোনাল্ড ট্রাম্প মার্কিন মুলুকের প্রেসিডেন্ট হওয়ার পরও ফেসবুকের মেসেজে ‘ধন্যবাদ’ দিতে ভোলেননি। তাই তাঁকে THANKফুলের শুভেচ্ছা।
FAITHফুল
শামীম ওসমান কথা দিয়েছিলেন, বোন আইভীকে ভোট দেবেন। তিনি কথা রেখেছেন। ভোট দিয়ে ব্যালট পেপারও দেখিয়ে দিয়েছেন জাতির উদ্দেশে। তাই তাঁকে FAITHফুলের শুভেচ্ছা।
GRATEফুল
স্টারপ্লাস আমাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ। আমাদের কারণেই স্টারপ্লাসের অনুষ্ঠানগুলো এমন দেদার চলছে। তাই তাদের GRATEফুলের শুভেচ্ছা।
USEফুল
দিন বদলেছে কিন্তু চিকন পিনের চার্জারের আবেদন কমেনি এতটুকু। তাই চিকন পিনের চার্জারকে USEফুলের শুভেচ্ছা।
BEAUTIফুল
মোস্তাফিজুর রহমানের বল যেন মায়াবী অস্ত্র! ভয়ংকর সুন্দর যাকে বলে! তাঁকে ছাড়া আর কাকে BEAUTIফুলের শুভেচ্ছা জানানো যায়, বলুন?
HOPEফুল
এই তালিকায় আমরা সবাই আছি। দেশ-জাতি-অর্থনীতি-শিক্ষা-বস্ত্র-বাসস্থান এমনকি রস+আলো নিয়েও আমরা আশাবাদী। তাই আসুন, নিজেদের আমরা শুভেচ্ছা জানাই HOPEফুল দিয়ে।