প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুদে বার্তা লেখার ওয়েবসাইট টুইটারে সাধারণত অনুসরণকারীদের টুইট (টুইটারে দেওয়া বার্তা) দেখা যায়। সেসব বার্তায় লাইক, রিটুইট এবং উত্তরও দেওয়া যায়। টুইটারে অনুসরণকারীর সংখ্যা বাড়াতে প্রোফাইলের তথ্য ও ছবি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর তাই প্রোফাইল তৈরির সময় অবশ্যই সংক্ষেপে গুরুত্বপূর্ণ সব তথ্য তুলে ধরতে হবে। আকর্ষণীয় টুইটার প্রোফাইল সাজানোর কৌশল জেনে নেওয়া যাক—
আরও পড়ুন
প্রোফাইল সাজানোর জন্য প্রথমে টুইটারের প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইল অপশনে প্রবেশ করতে হবে। এরপর এডিট প্রোফাইল অপশনে ট্যাপ করে ১৫০০ বাই ৫০০ পিক্সেলের কভার ছবি এবং ৪০০ বাই ৪০০ পিক্সেলের প্রোফাইল ছবি দিতে হবে। এরপর নেম অপশনে নাম লিখতে হবে। এবার বায়ো অপশনে ১৬০ অক্ষরের মধ্যে নিজের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা লিখে জন্মতারিখ ও অবস্থানের তথ্য লিখে সেভ বাটনে ক্লিক করতে হবে।