হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পরিচিতদের নাম মেনশন করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সহজেই পরিচিতদের নাম মেনশন করা যায়রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্তা, ছবি ও ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া যায়। ফেসবুক ও ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়, ফলে অনেকেই প্রতিদিন নতুন স্ট্যাটাস পোস্ট করেন। ব্যবহারকারীদের কাছে এ সুবিধা জনপ্রিয়তা পেলেও পরিচিতদের অনেকে ব্যস্ততার কারণে নতুন স্ট্যাটাস দেখতে পারেন না। তবে স্ট্যাটাস দেওয়ার সময় পরিচিতদের নাম মেনশন করে দিলে তাঁরা নোটিফিকেশনের মাধ্যমে নতুন স্ট্যাটাস সম্পর্কে জানতে পারেন। আর তাই সহজেই নতুন স্ট্যাটাস দেখতে পারেন তাঁরা। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস মেনশন করার পদ্ধতি দেখে নেওয়া যাক।

স্ট্যাটাসে পরিচিতদের নাম মেনশন করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের ‘আপডেটস’ ট্যাবে ক্লিক করতে হবে। এরপর ‘অ্যাড স্ট্যাটাস’ বাটন ট্যাপ করে প্রয়োজনীয় ছবি, ভিডিও বা বার্তা নির্বাচনের পর ক্যাপশন লেখার স্থানের ডান পাশে থাকা ‘@’ আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপের ‘কন্ট্যাক্ট লিস্ট’ পর্দায় দেখা যাবে। এবার ‘কন্ট্যাক্ট লিস্ট’ থেকে পরিচিতদের নাম নির্বাচন করে স্ট্যাটাস পোস্ট করতে হবে।

আরও পড়ুন