ইনস্টাগ্রামে আপত্তিকর মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে লুকিয়ে রাখবেন যেভাবে

ইনস্টাগ্রাম পোস্টে আপত্তিকর মন্তব্য লুকিয়ে রাখা যায়রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে ইনস্টাগ্রাম বেশ জনপ্রিয়। ছবির পাশাপাশি ভিডিও পোস্ট করা যায় ইনস্টাগ্রামে। আর তাই অনেকে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ছবি বা ভিডিও পোস্ট করেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক করা থাকলে অনুসরণকারীদের পাশাপাশি অন্য ব্যবহারকারীরাও পোস্ট দেখে মন্তব্য করতে পারেন। কিন্তু অনেক সময় ছবি বা ভিডিওগুলো সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন অপরিচিত ব্যক্তিরা। ফলে মাঝেমধ্যে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে চাইলেই ইনস্টাগ্রাম পোস্টে অন্যদের করা আপত্তিকর মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে লুকিয়ে রাখা যায়।

আপত্তিকর মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে লুকিয়ে রাখার জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপের প্রোফাইল পেজে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করতে হবে। এবার ‘হাউ আদারস ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ ইউ’ অপশনের নিচে থাকা ‘হিডেন ওয়ার্ডস’–এ ট্যাপ করে পরবর্তী পৃষ্ঠা থেকে ‘কন্টিনিউ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ‘ম্যানেজ কাস্টম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস’ অপশন ট্যাপ করার পর আপত্তিকর শব্দের এক বা একাধিক নমুনা লিখে পাশে থাকা ‘অ্যাড’ বাটনে ক্লিক করতে হবে।