হোয়াটসঅ্যাপ কমিউনিটিজে আসছে গ্রুপ সাজেশনস

হোয়াটসঅ্যাপরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করার জন্য কমিউনিটিজ–সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। এ সুবিধা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলেই বিশেষ কমিউনিটির মধ্যে যোগাযোগ করতে পারেন। এবার কমিউনিটিজ ব্যবহারকারীদের জন্য ‘গ্রুপ সাজেশনস’–সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা সহজেই যেকোনো গ্রুপের নাম প্রশাসকের কাছে সুপারিশ করতে পারবেন।

ডব্লিউএবেটা ইনফোর তথ্যমতে, গ্রুপ সাজেশনের মাধ্যমে কোনো গ্রুপের সম্পর্কে তথ্য জানার পর প্রশাসক চাইলেই সেই গ্রুপকে নিজেদের কমিউনিটির সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে কমিউনিটির অন্য সদস্যরা খুব সহজেই নতুন গ্রুপ খুঁজে পাবেন। প্রাথমিকভাবে এ সুবিধা অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীরা পরখ করতে পারছেন।

গ্রুপ সুপারিশ করার নতুন এ সুবিধা চালুর জন্য কমিউনিটিজের মধ্যে আলাদা একটি বিভাগ তৈরি করছে হোয়াটসঅ্যাপ। এ বিভাগের মাধ্যমে কমিউনিটি প্রশাসক যেকোনো গ্রুপের সুপারিশ অনুমোদন বা বাতিল করতে পারবেন। অনুমোদন বা বাতিলের জন্য বিভাগটির মধ্যে দুটি শর্টকাট বাটন যুক্ত করা হবে। এর ফলে নির্দিষ্ট বাটন চাপলেই দ্রুত গ্রুপের সুপারিশ অনুমোদন বা বাতিল করা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া