ইনস্টাগ্রামে পাঠানো বার্তা সম্পাদনা করবেন যেভাবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি ও ভিডিওর পাশাপাশি ইনস্টাগ্রামে নিয়মিত বার্তাও আদান-প্রদান করেন অনেক। তবে মাঝেমধ্যে মনের ভুলে বা ব্যস্ততার কারণে পাঠানো বার্তায় বানান ভুল হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যায়। ফলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। তবে ইনস্টাগ্রামে পাঠানো বার্তা ১৫ মিনিটের মধ্যে সম্পাদনা করা যায়। ইনস্টাগ্রামে পাঠানো বার্তা সম্পাদনার পদ্ধতি দেখে নেওয়া যাক।
ইনস্টাগ্রামে পাঠানো বার্তা সম্পাদনার জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে ওপরে ডান দিকে থাকা মেসেজ আইকনে ট্যাপ করতে হবে। এরপর যে ব্যক্তিকে ভুল মেসেজ পাঠানো হয়েছে, তাঁর চ্যাট বক্সে প্রবেশ করে নির্দিষ্ট বার্তাটি ট্যাপ করে ধরে রাখতে হবে। এবার পপআপ বক্সে থাকা অপশন থেকে এডিট অপশনে ট্যাপ করে বার্তা সংশোধন করতে হবে। এরপর ডান দিকে থাকা ‘ডান’ বাটনে ট্যাপ করলেই বার্তার পাশে ‘এডিটেড’ লেখা দেখা যাবে।