আইফোনে ‘সিরি নলেজ’ ব্যবহার করবেন যেভাবে

আইফোন ব্যবহারকারীরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা অনেকেই মুঠোফোনে বিভিন্ন ফুল বা উদ্ভিদের ছবি তুলে থাকি। কিন্তু ছবিতে থাকা সব ফুল বা গাছের নাম জানা না থাকায় বেশ সমস্যায় পড়তে হয়। তবে চিন্তার কিছু নেই, আইফোনের ‘সিরি নলেজ’ সুবিধা কাজে লাগিয়ে ছবিতে থাকা ফুল, উদ্ভিদসহ বিভিন্ন বস্তুর নাম জানা সম্ভব।

‘সিরি নলেজ’ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে যেকোনো ফুল, উদ্ভিদ বা বস্তুর ছবি তুলতে হবে। এবার আইফোনের বিল্ট-ইন ফটোজ অ্যাপ চালু করে সদ্য তোলা ছবিটি নির্বাচন করে ছবির নিচে থাকা (i) বাটনে ক্লিক করতে হবে। এরপর Look Up–Plant অপশন ক্লিক করলেই সিরি নলেজ ছবিটি পর্যবেক্ষণ করে ফুল, উদ্ভিদ বা বস্তুর তথ্য প্রদর্শন করবে।