এআইকে প্রশ্ন করার কৌশল

ছবিটি এআই দিয়ে আঁকা

রাত তখন ১০টা। ফারহান (ছদ্মনাম) এআইকে লিখল, ‘আমাকে একটা রচনা লিখে দাও।’ উত্তর এতই সাদামাটা এল যে সে হতাশ হয়ে ভাবল, এআই আসলে কোনো কাজেরই নয়! কিন্তু দোষটা কি সত্যিই এআইয়ের ছিল?

এআইকে দেওয়া নির্দেশনাকে বলা হয় প্রম্পট বা নির্দেশবার্তা। অর্থাৎ প্রশ্ন যত অস্পষ্ট, উত্তরও তত।

১. চরিত্র/ভূমিকা বলে দিন: ‘তুমি একজন অভিজ্ঞ বাংলা শিক্ষক।’

২. কাজ বলুন: দশম শ্রেণির জন্য ‘বর্ষাকাল’ নিয়ে রচনা লেখো।

৩. শর্ত দিন: ‘২০০ শব্দের মধ্যে, সহজ ভাষায়।’

৪. উদাহরণ চান: ‘সঙ্গে দুটি বাস্তব উদাহরণ যোগ করো।’

ফারহান এভাবে আবার লিখল, আর এবার উত্তরটা অনেক কাজের হলো। একই এআই, একই ডিভাইস, শুধু প্রশ্নের ধরনটা বদলে গেছে—তাতে উত্তরটাও বদলে গেল। মজার কথা হলো, উত্তর পছন্দ না হলে আবার বলুন, ‘আরও সহজ করো’ বা ‘ছোট করো’; যতবার ইচ্ছা ততবার পরিবর্তন করুন। এআই বিরক্ত হয় না কখনো।

তবে ঝুঁকিটা কোথায়?

ভালো প্রম্পট মানেই ভালো উত্তর, কিন্তু নির্ভুল উত্তর নয় সব সময়। এআই এখনো আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্য দিয়ে দিতে পারে, তাই নাম, তারিখ বা সংখ্যাজাতীয় তথ্যগুলো অন্য উৎসের সঙ্গে মিলিয়ে নেওয়ার অভ্যাস ছাড়বেন না।

  • লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর