এআই দিয়ে ছবি বানাতে কেন পানি–বিদ্যুৎ লাগে

মধ্য তাইওয়ানের চ্যাংহুয়া কোস্টাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলের ডেটা সেন্টারের শীতলীকরণব্যবস্থা

হাজারো সার্ভার যখন একসঙ্গে জটিল হিসাব-নিকাশ করে, তখন সেগুলো প্রচণ্ড গরম হয়ে ওঠে। তাপ সরাতে না পারলে এই দামি যন্ত্রগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এই উত্তপ্ত সার্ভারগুলোকে ঠান্ডা রাখতেই প্রয়োজন হয় বিপুল পানির। অধিকাংশ বড় ডেটা সেন্টার সার্ভার ঠান্ডা রাখতে ‘বাষ্পীভবন শীতলীকরণ’ পদ্ধতি ব্যবহার করে। ছবি তৈরির পানির খরচ নিয়ে ভিন্ন ভিন্ন সংখ্যা পাওয়া যায়। কিছু হিসাবে একটি ছবি তৈরিতে গড়ে প্রায় ২৩ মিলিলিটার পানি খরচের কথা বলা হয়েছে।