ভিএলসি মিডিয়া প্লেয়ারে যুক্ত হচ্ছে এআই, যে সুবিধা পাওয়া যাবে

ভিএলসি মিডিয়া প্লেয়ারে এআই সাবটাইটেল–সুবিধা চালু হচ্ছেভিডিওল্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার বা স্মার্টফোনে বিভিন্ন ফরম্যাটের গান ও ভিডিও চালুর জন্য বেশ জনপ্রিয় ভিএলসি মিডিয়া প্লেয়ার। তবে ওপেন সোর্সভিত্তিক মিডিয়া প্লেয়ারটিতে ভিন্ন ভাষার সিনেমা বা ভিডিওর সাবটাইটেল দেখার সুযোগ না মেলায় বেশ সমস্যায় পড়তে হয় অনেক ব্যবহারকারীকে। এ সমস্যা সমাধানে ভিএলসি মিডিয়া প্লেয়ারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান ভিডিওল্যান।

ভিডিওল্যানের তথ্যমতে, অনলাইনে ভিন্ন ভাষার সিনেমা বা ভিডিও দেখার জন্য অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যারের মাধ্যমে সাবটাইটেল–সুবিধা ব্যবহার করেন। তবে এবার ভিএলসি মিডিয়া প্লেয়ারে এআই সাবটাইটেল–সুবিধা চালু হচ্ছে। এ সুবিধা কাজে লাগিয়ে অফলাইনে প্রায় ১০০টি ভাষায় তৈরি সিনেমা বা ভিডিওর সাবটাইটেল পছন্দের ভাষায় দেখা যাবে।

আরও পড়ুন

ভিডিওল্যানের প্রেসিডেন্ট জিন-ব্যাপটিস্ট কেম্পফ জানিয়েছেন, ভিন্ন ভাষায় তৈরি সিনেমা বা ভিডিওতে থাকা কথোপকথন সঙ্গে সঙ্গেই আপনার নিজের ভাষায় পর্দায় দেখাবে ভিএলসি মিডিয়া প্লেয়ার। জানুয়ারি মাসে ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোডের সংখ্যা ৬০০ কোটি ছাড়িয়েছে। বিশ্বজুড়ে স্ট্রিমিং সেবার প্রভাব বাড়ছে, আর তাই নতুন এ সুবিধা চালু হলে ভিএলসি মিডিয়া প্লেয়ারের ডাউনলোডের সংখ্যা আরও বাড়বে।

সূত্র: দ্য ভার্জ