টুইটার ছাড়লেন ব্রিটিশ গায়ক এলটন জন

এলটন জনরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের হঠকারী সিদ্ধান্তের কারণে কর্মীদের পাশাপাশি জনপ্রিয় তারকারা টুইটার ছাড়ছেন। টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলা তারকার তালিকায় এবার যুক্ত হয়েছে জনপ্রিয় ব্রিটিশ গায়ক স্যার এলটন জনের নাম। ব্যবহারকারীদের অবহিত না করে ভুল তথ্য বিষয়ে টুইটারের ‘নীতি পরিবর্তন’ করার প্রতিবাদে নিজের অ্যাকাউন্ট মুছে ফেলেছেন তিনি।

আরও পড়ুন

অ্যাকাউন্ট মুছে ফেলার আগে শেষ টুইটে এলটন জন বলেন, ‘টুইটারের নীতিমালায় সাম্প্রতিক পরিবর্তনের জন্য আমি আর টুইটার ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি। এ নীতিমালায় ভুল তথ্য যাচাই ছাড়াই প্রকাশ করা যাবে।’

আরও পড়ুন

এলটন জনের টুইটের নিচে ইলন মাস্ক লিখেছেন, ‘আমি আপনার গান ভালোবাসি। আশা করি, আপনি ফিরে আসবেন। কোনো ভুল তথ্য আছে কি, যা নিয়ে আপনি উদ্বিগ্ন?’
সূত্র: বিবিসি

আরও পড়ুন