মিতসুবিশি এক্সপ্যান্ডার মডেলের গাড়ি কিনে লাখ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ

মিতসুবিশি এক্সপ্যান্ডারছবি: মিতসুবিশি মোটরস বাংলাদেশ

উৎসবের মৌসুমকে ক্রেতাদের কাছে আরও আনন্দময় করে তুলতে ‘এক্সপ্যান্ডার সিজন অব সেলিব্রেশন’ প্রচারণা শুরু করেছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ। অক্টোবর মাসজুড়ে চলা এ প্রচারণার আওতায় বাংলাদেশ তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডার গাড়ি কিনলে সর্বোচ্চ ১ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ প্রচারণার আওতায় মিতসুবিশি এক্সপ্যান্ডারের স্পোর্ট, ইকো, ক্ল্যাসিক ও প্রিমিয়াম মডেলের গাড়ি কেনা যাবে। এক্সপ্যান্ডার স্পোর্ট মডেলের গাড়ি কিনলে ২৫ হাজার টাকা নিশ্চিত ক্যাশব্যাকসহ স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে। এক্সপ্যান্ডার ইকো মডেলের গাড়িতে ১০ হাজার টাকা নিশ্চিত ক্যাশব্যাকসহ স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।

এক্সপ্যান্ডার ক্ল্যাসিক ও প্রিমিয়াম মডেলের দুটি গাড়িতে ১০ হাজার টাকা নিশ্চিত ক্যাশব্যাকসহ স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। ফলে গাড়িটি কিনলে সব মিলিয়ে একজন ক্রেতা সর্বোচ্চ ১ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় অবস্থিত মিতসুবিশি মোটরসের শোরুমগুলোয় এই অফার পাওয়া যাবে।

মিতসুবিশি মোটরস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ হামদুর রহমান বলেন, ‘এক্সপ্যান্ডার সিজন অব সেলিব্রেশন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এই উৎসবের মৌসুমকে বাংলাদেশের পরিবারগুলোর জন্য আরও আনন্দময় ও সাশ্রয়ী করে তুলতে চাই। তেলের মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে এলপিজি গাড়ির চাহিদা বেড়েছে। তাই আমরা এলপিজিতে চলা এক্সপ্যান্ডার ইকো মডেলের গাড়িতেও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রেখেছি।’