বাংলাদেশের বাজারে হিরো মোটোকর্পের নতুন বাইক
মোটরসাইকেল ও স্কুটার প্রস্তুতকারক হিরো মোটোকর্প বাংলাদেশের বাজারে নিয়ে এল নতুন মডেলের ১২৫ সিসির বাইক ও স্কুটার—গ্ল্যামার এক্স ১২৫ মোটরসাইকেল এবং জুম ১২৫ স্কুটার। গত ১৬ ফেব্রুয়ারি মোটরসাইকেলগুলো একটি অনুষ্ঠানের মাধ্যমে বাজারে ছাড়া হয়। হিরো মোটোকর্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশেষ করে বাংলাদেশের বাজারের কথা বিবেচনা করেই অত্যাধুনিক সুবিধাসমৃদ্ধ গ্ল্যামার এক্স ১২৫ তৈরি করা হয়েছে। মোটরসাইকেলটি চালকদের রাইডিং স্টাইলে নতুনত্ব ও অতুলনীয় অভিজ্ঞতা এনে দেবে। বাইকটিতে ৬০টির বেশি ফিচার রয়েছে।
গ্ল্যামার এক্স ১২৫ বাইকের উদ্বোধনী মূল্য রাখা হয়েছে ১ লাখ ৬৬ হাজার টাকা। এটি ঈদুল ফিতর উপলক্ষে ১ লাখ ৬৩ হাজার টাকায় পাওয়া যাবে। জুম ১২৫ স্কুটারের উদ্বোধনী মূল্য ২ লাখ ৮ হাজার টাকা। মডেল দুটি এখন হিরো বাংলাদেশের অনুমোদিত সব ডিলারের কাছে পাওয়া যাচ্ছে।
গ্ল্যামার এক্স ১২৫–এর ফিচার
এই বাইকে ক্রুজ কন্ট্রোল, ৪.২ ইঞ্চি টিএফটি মিটার, রাইড বাই ওয়্যারসহ কিক স্টার্ট ক্ষমতা, ৩টি রাইডিং মোড (ইকো, রোড এবং পাওয়ার), অল এলইডি প্যাকেজ, টিবিটি নেভিগেশনসহ ব্লুটুথ সংযোগ আছে। আরও আছে প্যানিক ব্রেক অ্যালার্ট, এইআরএ প্রযুক্তি, হ্যাজার্ড সুইচ, ডিস্ক ব্রেকের সঙ্গে আইবিএস, ইউএসবি চার্জার ও আইথ্রিএস প্রযুক্তি এবং গিয়ার শিফট ইন্ডিকেটরের সঙ্গে গিয়ার শিফট অ্যাডভাইজরি। এ ছাড়া রয়েছে সম্পূর্ণ নতুন সুইচ গিয়ার। গ্ল্যামার এক্স ১২৫ তিন ধরনের প্রাণবন্ত রঙে পাওয়া যাচ্ছে।
জুম ১২৫ বাইকের ফিচার
প্রতি ঘণ্টায় শূন্য থেকে ৬০ কিলোমিটার গতি তুলতে এই বাইকের সময় লাগে ৭.৬ সেকেন্ড। সামনে–পেছনে ১৪ ইঞ্চি অ্যালয় হুইল, টার্ন বাই টার্ন নেভিগেশনসহ ডিজিটাল স্পিডোমিটার, সিকোয়েন্সিয়াল এলইডি উইঙ্কার, সাইড স্ট্যান্ড ইত্যাদি রয়েছে।
রিয়েল টাইম মাইলেজ ইনডিকেটর, আই থ্রি এস টেকনোলজি, ইউএসবি চার্জার পোর্ট এবং গ্লাভ বক্স, এলইডি বুট ল্যাম্পসহ সিটের নিচে স্টোরেজ আছে এতে। নতুন জুম ১২৫ তিন ধরনের প্রাণবন্ত রঙে পাওয়া যাচ্ছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমসিএল নিলয় বাংলাদেশ ও নিলয় মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিসম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আবদুল মুসাব্বির আহমেদ এবং সিএফও এবং কোম্পানি সেক্রেটারি বিজয় কুমার মন্ডল। এ ছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল সেলস হেড ইস্ট অ্যান্ড ওয়েস্ট জোন আহমেদ সানজীদ আলমগীর, মো. রাশেদুল ইসলামসহ চ্যানেল পার্টনার ও অতিথিরা।