দেশের সবচেয়ে দামি মোটরবাইক কোনটি

ইয়ামাহা আর১৫এম মনস্টারছবি: ইয়ামাহার সৌজন্যে

বাংলাদেশের বাজারে এখন সবচেয়ে দামি মোটরবাইক কোনটি? বাংলাদেশের বাজারে অফিশিয়ালি সবচেয়ে দামি বাইক হিসেবে এখন স্থান করে নিয়েছে এসিআই মোটরস পরিবেশিত আর সিরিজের ‘ইয়ামাহা আর১৫এম মনস্টার’ সংস্করণ। স্পোর্টস বাইকপ্রেমীদের স্বপ্নের এ বাইকের বর্তমান দাম ৬ লাখ ৯০ হাজার টাকা।

দুরন্তগতির সাথে পরিপূর্ণ নিরাপত্তা যাঁদের বাইক চালানোর প্রথম চিন্তা, তাঁদের কথা মাথায় রেখেই মটোজিপি রেসিং বাইকের আদলে এ গতিদানবকে তৈরি করা হয়েছে। স্মার্ট মোটর জেনারেটর হাইব্রিড সিস্টেম, ভিভিএ প্রযুক্তিসমৃদ্ধ ১৫৫ সিসির এলসিফোরভি এসওএইচসি এফআই ইঞ্জিন, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম ও কুইক শিফটার বাইকের থ্রটল মোচড়ে দিয়েছে রোমাঞ্চকর গতি।

ইয়ামাহা আর১৫এম মনস্টার
ছবি: ইয়ামাহার সৌজন্যে

নৈপুণ্যের বাহার ও স্পোর্টি লুকের কারণে তরুণ প্রজন্মের বাইকারদের কাছে ‘আর১৫’ সিরিজ সব সময়ই জনপ্রিয়তার শীর্ষে। তবে আর১৫ এম মডেলটি সাধারণ আর১৫-এর চেয়ে অনেকটাই আলাদা। এতে রয়েছে প্রিমিয়াম ফিনিশিং, ট্র্যাক-ফোকাসড অ্যারোডাইনামিক বডি এবং চলন্ত পথে নিরাপত্তার বলয়। অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, ডুয়েল চ্যানেল এবিএস, ইউএসডি সাসপেনশন ও রঙিন টিএফটি মিটারের মতো সুবিধা বাইকটিকে রেসিং ট্র্যাকের পূর্ণ আমেজ এনে দেয়। বাইকটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার।

দেশের বাজারে এসিআই মোটরস এই উচ্চপ্রযুক্তির ফ্ল্যাগশিপ মডেল বাজারজাত করছে। দাম কিছুটা বেশি হলেও আধুনিক নিরাপত্তা সুবিধা ও সর্বোচ্চ গতির শিহরণ পেতে বাইকটি এখন বাইকপ্রেমীদের তালিকার শীর্ষে।