৫৫ হাজার টাকায় বৈদ্যুতিক বাইক আনল চীনের ‘এনওয়াও’

এনওয়াও বাইকের প্রদর্শনীতে অতিথিরাপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বৈদ্যুতিক বাইক, গলফ কার্ট এবং থ্রি-হুইলার নির্মাতা এনওয়াও দেশের বাজারে নিয়ে এসেছে দুইটি বৈদ্যুতিক বাইক। এনওয়াওয়ের পূর্ণরূপ হলো নিউ ওয়েজ অব ওয়ার্ল্ড। দেশের বাজারে প্রতিষ্ঠানটি নিয়ে এল সাশ্রয়ী মূল্যের নতুন দুইট বৈদ্যুতিক বাইক। বাইকগুলোর মডেল জিবি-২ এবং টিকে-১০। একটি মডেল অফরোডের জন্য এবং অন্যটি অ্যাডভেঞ্চার ঘরানার। গতকাল শনিবার গাজীপুরের টঙ্গী-পুবাইলের মীরের বাজার এলাকায় একটি রিসোর্টে এনওয়াও উদ্ভাবিত বৈদ্যুতিক যানবাহন প্রদর্শন করা হয়। এই প্রদর্শনীতে নতুন দুই মডেলের স্কুটার উন্মোচন করা হয়।‎

সাম্প্রতিক প্রযুক্তির বৈদ্যুতিক বাহনের এই প্রদর্শনী ও নতুন মডেলের স্কুটারের উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াওয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং ইয়ংকাং এবং বিশেষ অতিথি ছিলেন এনওয়াও বাংলাদেশের চেয়ারম্যান কাং লি। এ ছাড়া এনওয়াও বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াজুল ইসলামসহ প্রতিষ্ঠানটির পরিবেশক, ব্যবসায়িক অংশীদার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

‎প্রদর্শনীতে এনওয়াওয়ের মোট পাঁচটি মডেলের বৈদ্যুতিক বাইক ও স্কুটার প্রদর্শন করা হয়। মডেলগুলো হলো জিবি-২, টিকে-১০, এসই, সিপিএক্স এবং ভি১১। এর মধ্যে সিপিএক্স এবং ভি১১ মডেল দুইটি প্রতিষ্ঠানের সর্বশেষ সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। এ ছাড়া এনওয়াও–এর গলফ কার্ট এবং থ্রি–হুইলারও দেশের বাজারে পাওয়া যাবে।

এনওয়াওয়ের একট বাইক
প্রথম আলো

‎পাশাপাশি জিবি-৩ এবং ডব্লিউএসপি নামে আরও দুটি নতুন মডেল দেশের বাজারে যুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়। মডেল ও সংস্করণভেদে এসব ইলেকট্রিক যানবাহনের প্রস্তাবিত দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার টাকা থেকে ৪ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত।

‎অনুষ্ঠানে জানানো হয়, ক্রেতাদের আস্থা দিতে এনওয়াওয়ের প্রতিটি বাইকের মোটর ও ফ্রেমসহ ২৮টি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে লিখিত ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে কন্ট্রোলার ও চার্জারে ২ বছর এবং ২৪টি যন্ত্রাংশে ৬ থেকে ১২ মাসের বিক্রয়োত্তর সেবা মিলবে। ব্যাটারির ক্ষেত্রে অফিশিয়াল নীতিমালা অনুযায়ী রিপ্লেসমেন্ট ও রিপেয়ার সুবিধার পাশাপাশি অনুমোদিত সার্ভিস সেন্টারে আজীবন বিনা মূল্যে সেবা (যন্ত্রাংশের মূল্য ব্যতীত), ১৫ কিলোমিটার এলাকার মধ্যে বাড়ি হলের এবং যেখানে সমস্যা দেখা দেবে, সেখানে সেবা ও ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত আঞ্চলিক সেবা পাওয়া যাবে।

আয়োজকেরা জানান, দেশের ক্রমবর্ধমান পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে এবং অংশীদারত্বের নেটওয়ার্ক শক্তিশালী করতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‎বর্তমানে চট্টগ্রামের দক্ষিণ খুলশীতে করপোরেট হেডকোয়ার্টার, রংপুরের আলমনগর সেন্ট্রাল থ্রি-এস হাব ও বগুড়ার সূত্রাপুর আঞ্চলিক শাখা থেকে এসব বাইক কেনা যাচ্ছে। আগামী ২০২৭ সালের মধ্যে দেশের ৬৪ জেলা এবং দুই শতাধিক উপজেলা ও থানায় ডিলার নেটওয়ার্ক বিস্তারের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।