ইউটিউবের বিজ্ঞাপন ব্যবস্থায় যে পরিবর্তন আসছে

বিজ্ঞাপন ব্যবস্থায় পরিবর্তন আনছে ইউটিউবরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবহারকারীদের স্বচ্ছন্দে ভিডিও দেখার সুযোগ দিতে বিজ্ঞাপন ব্যবস্থায় পরিবর্তন আনতে যাচ্ছে ইউটিউব। নতুন এ পরিকল্পনার আওতায় ‘ওভারলে’ ফরম্যাটের বিজ্ঞাপন আর দেখাবে না ভিডিও বিনিময়ের সাইটটি। ফলে ভিডিও চালুর আগে পর্দার নিচে চারকোনা বক্সে পপআপ বিজ্ঞাপন দেখা যাবে না। সবকিছু ঠিক থাকলে ৬ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

আরও পড়ুন

ইউটিউবের তথ্যমতে, ওভারলে বিজ্ঞাপন বন্ধ হলেও বর্তমানের মতোই ভিডিওর শুরুতে বা মধ্যে বিজ্ঞাপন দেখানো হবে। ফলে ভিডিও নির্মাতারা সহজেই আয় করতে পারবেন। নির্মাতাদের আয়ের পরিমাণ বাড়াতে নতুন বিজ্ঞাপন ব্যবস্থা চালুর জন্যও কাজ করছে ইউটিউব।

আরও পড়ুন

উল্লেখ্য, ওভারলে ফরম্যাটের বিজ্ঞাপনগুলোতে সাধারণ টেক্সট বা ছবি থাকে। চার কোনা বক্সের বিজ্ঞাপনগুলোতে ক্লিক করলেই ব্যবহারকারী ব্যক্তিরা বিজ্ঞাপনদাতাদের ওয়েবসাইটে প্রবেশ করেন। তবে চাইলেই বক্সের কোণে থাকা ক্রস চিহ্নে ক্লিক করে বিজ্ঞাপন দেখা থেকে বিরত থাকা যায়। তবে এ  ধরনের বিজ্ঞাপনের কারণে স্বচ্ছন্দে ভিডিও দেখতে না পারার অভিযোগ করে আসছিলেন অনেকেই। ধারণা করা হচ্ছে, ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই ওভারলে ফরম্যাটের বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন