ফ্রিল্যান্সারদের জন্য ময়মনসিংহে নকরেক আইটির আরেকটি শাখা

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সুবীর নকরেকসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের বলাশপুরে নতুন শাখা চালু করেছে নকরেক আইটি ইনস্টিটিউট। টাঙ্গাইলের মধুপুর উপজেলার গায়রা গ্রামের সফল ফ্রিল্যান্সার সুবীর নকরেকের ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানটিতে বছরে এক হাজার শিক্ষার্থী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে পারবেন। শনিবার এ শাখার উদ্বোধন করেন লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম, ট্রাইবাল ওয়েলফেয়অরর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যোহন সাংমা এবং নকরেক আইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর নকরেক।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে সুবীর নকরেক বলেন, ‘আমরা সারা দেশের তরুণ-তরুণীদের দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলব। ফলে তাঁরা চাকরির পেছনে না ঘুরে নিজেরাই ঘরে বসে আয় করতে পারবেন। এই শাখায় বছরে এক হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের বিভিন্ন জেলায় চালু থাকা নকরেক আইটিতে এ পর্যন্ত প্রায় ছয় হাজার শিক্ষার্থী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়েছে।’
অনুষ্ঠানে নকরেক আইটির ছয় বছর পূর্তিও উদ্‌যাপন করা হয়।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘বনে বসে সুবীরের ডলার আয়’ শিরোনামে সুবীর নকরেকের ওপর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সফল এ ফ্রিল্যান্সার টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চলের গায়রা গ্রামে থেকেও দেশ-বিদেশের অসংখ্য গ্রাহকের কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করছেন। নিজে সফল হওয়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং শেখানোর জন্য গড়ে তুলেছেন নকরেক আইটি।

আরও পড়ুন