ক্রোম ব্রাউজারে গুরুতর নিরাপত্তাত্রুটি, নিরাপদ থাকতে যা করতে হবে

ক্রোম ব্রাউজারে নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছেফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রোম ব্রাউজারে গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। নিরাপত্তাত্রুটিটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের যন্ত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার পাশাপাশি ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করাতে পারে। এরই মধ্যে ত্রুটিটি কাজে লাগিয়ে বেশ কিছু যন্ত্রে হামলাও চালিয়েছে সাইবার অপরাধীরা। ফলে অন্য ব্যবহারকারীরা যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন।

গুগলের তথ্যমতে, ক্রোম ব্রাউজারের এক্সএমএল (এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ) ডেটা প্রক্রিয়াকরণের একটি অংশে ত্রুটিটি পাওয়া গেছে। নিরাপত্তাত্রুটিটির শনাক্তকরণ নম্বর সিভিই-২০২৬-১২৫৩৫০। গুরুতর এই নিরাপত্তাত্রুটির সমাধানে এরই মধ্যে নতুন নিরাপত্তা–আপডেট প্রকাশ করেছে গুগল। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমে চলা ক্রোমের ডেস্কটপ সংস্করণের জন্য আপডেটটি প্রকাশ করা হয়েছে।

ক্রোম ব্রাউজারে থাকা এ ত্রুটির কারণে কতজন ব্যবহারকারী সাইবার হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে গুগল কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ত্রুটিটির কারণে অসংখ্য ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা–বিশেষজ্ঞরা। আর তাই নিরাপদে থাকতে ব্রাউজারের নতুন নিরাপত্তা–আপডেট হালনাগাদ করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

নতুন নিরাপত্তা–আপডেট ব্যবহারের জন্য প্রথমে ক্রোম ব্রাউজারের ডান পাশের ওপরের কোণে থাকা তিন ডট মেন্যুতে ক্লিক করে ‘হেল্প’ অপশনে যেতে হবে। এরপর ‘অ্যাবাউট গুগল ক্রোম’ নির্বাচন করলেই ব্রাউজারটি স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ খুঁজে নতুন সংস্করণটি ইনস্টল করবে। ইনস্টলেশন শেষ হলে ‘রিলঞ্চ’ অপশনে ক্লিক করে ব্রাউজারটি আবার চালু করতে হবে। এই ধাপটি সম্পন্ন না করলে হালনাগাদ সংস্করণ কার্যকর হবে না।

সূত্র: নিউজ ১৮