চ্যাটজিপিটির জনপ্রিয়তা কমেছে, কিন্তু কেন

যাত্রা শুরুর পর এবারই প্রথম চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা কমেছেরয়টার্স

গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট চ্যাটজিপিটি উন্মুক্ত করে। প্রযুক্তি দুনিয়ায় হইচই ফেলে দেওয়া চ্যাটজিপিটি সম্পর্কে মানুষের আগ্রহও বাড়তে থাকে। তবে যাত্রা শুরুর ছয় মাসের মধ্যেই ব্রাউজারের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা কমে গেছে বলে জানিয়েছে বাজার গবেষণাপ্রতিষ্ঠান সিমিলার ওয়েব।

সিমিলার ওয়েবের তথ্যমতে, এ বছরের মে থেকে জুন মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১০ দশমিক ৩ শতাংশ এবং বিশ্বজুড়ে ৯ দশমিক ৭ শতাংশ ব্যবহারকারী কমেছে চ্যাটজিপিটির। শুধু তা-ই নয়, চ্যাটজিপিটির গড় ব্যবহারের সময়ও কমেছে ৮ দশমিক ৫ শতাংশ। যাত্রা শুরুর পর এবারই প্রথম ব্যবহারকারী এবং ব্যবহারের সময় কমেছে চ্যাটজিপিটির।

আরও পড়ুন

ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণও তুলে ধরেছেন সিমিলার ওয়েবের বিশ্লেষকেরা। তাঁদের মতে, মে মাসে আইওএস অপারেটিং সিস্টেমের জন্য চ্যাটজিপিটির অ্যাপ উন্মুক্ত করায় ব্রাউজারে মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যা কমে গেছে। গুগলসহ বিভিন্ন প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট উন্মুক্ত করায় সেগুলোও ব্যবহার করছেন অনেকে।
সূত্র: ম্যাশেবল

আরও পড়ুন